Homeরাজ্যহাওড়ায় হিন্দু জাগরণ মঞ্চের বিশাল পদযাত্রা

হাওড়ায় হিন্দু জাগরণ মঞ্চের বিশাল পদযাত্রা

সনাতনের অপমান, আর সহিবে না হিন্দুস্তান’। রবিবার বিকেলে দক্ষিণ হাওড়ায় এক বিশাল হিন্দু আক্রোশ যাত্রা অনুষ্ঠিত হয় হাওড়া মহানগর বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে। সনাতনী হিন্দুদের অপমানের বিরুদ্ধে হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণ ভাগ হাওড়া মহানগরের পক্ষ থেকে ওই হিন্দু আক্রোশ যাত্রা শিবপুর বি ই কলেজ (আইআইইএসটি) এর সামনে থেকে শুরু হয়ে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলে পর্যন্ত অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি’র হাওড়া সদর সাংগঠনিক জেলার সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য, জেলা মহিলা মোর্চার সভানেত্রী পারমিতা ব্যানার্জি সহ অন্যান্য জেলা নেতৃত্ব।

Stay Connected
Must Read