HomeদেশVande Mataram: ‘জনগণমন’-এর আগে ‘বন্দে মাতরম’! স্বাধীনতা দিবসে লালকেল্লায় নতুন চমক কেন্দ্রের

Vande Mataram: ‘জনগণমন’-এর আগে ‘বন্দে মাতরম’! স্বাধীনতা দিবসে লালকেল্লায় নতুন চমক কেন্দ্রের

- Advertisement -spot_img

লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এবার বড় বদল Vande Mataram। প্রথমবারের জন্য জাতীয় গান ‘বন্দে মাতরম’ Vande Mataram পরিবেশিত হতে চলেছে ঐতিহাসিক এই অনুষ্ঠানে। এত দিন লালকেল্লায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলনের পর মূলত জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ পরিবেশন করা হত। এ বার সেই অনুষ্ঠানে সংযোজিত হচ্ছে জাতীয় গানও। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এ বার জাতীয় পতাকা উন্মোচনের সময় প্রথমে গাওয়া হবে ‘বন্দে মাতরম’ Vande Mataram। তার পর পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ Jana Gana Mana। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই দেশাত্মবোধক গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে উদ্‌যাপন চলছে। সেই আবহেই জাতীয় গানের গুরুত্ব আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, জাতীয় সঙ্গীত পরিবেশনের যে সমস্ত সরকারি অনুষ্ঠানে রীতি রয়েছে, সেখানে তার আগে ‘বন্দে মাতরম’ Vande Mataram পরিবেশন করা হবে। গানটির ছ’টি স্তবক ১৯০ সেকেন্ড অর্থাৎ ৩ মিনিট ১০ সেকেন্ডের মধ্যে পরিবেশনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।

এ বার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল এর মূল ভাবনা— ‘যুব শক্তি’। দেশের তরুণ প্রজন্মের অবদানকে সামনে রেখে ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে যুবসমাজের ভূমিকা তুলে ধরতে চাইছে কেন্দ্র। সাম্প্রতিক সময়ে ছাত্র-যুবদের বিভিন্ন আন্দোলন ও বিক্ষোভের আবহে এই ভাবনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

লালকেল্লার অনুষ্ঠানে ছাত্র-যুবদের বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা এবং গণিত অলিম্পিয়াডে এ বছর পদকজয়ী ১৯ জন পড়ুয়াকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। পাশাপাশি দিল্লির বিভিন্ন সরকারি স্কুলের পড়ুয়াদেরও লালকেল্লায় আমন্ত্রণ জানানো হবে।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতা রাহুল গান্ধিকেও আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র। প্রতিরক্ষাসচিব আরকে সিংহ জানিয়েছেন, বিরোধী দলনেতার পদমর্যাদা ক্যাবিনেট মন্ত্রীর সমতুল হওয়ায় সেই অনুযায়ী তাঁর বসার ব্যবস্থা করা হবে। ক্যাবিনেট মন্ত্রীদের পরেই থাকবে তাঁর আসন।

অর্থাৎ, ‘বন্দে মাতরম’ Vande Mataram-এর সংযোজন, ‘যুব শক্তি’-কে মূল ভাবনা হিসেবে তুলে ধরা এবং ছাত্র-যুবদের বিশেষ আমন্ত্রণ— সব মিলিয়ে এ বার লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান একাধিক দিক থেকে নতুন বার্তা দিতে চলেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,614
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img