বাজার থেকে ডিম (eggs) এনে অনেকেই সোজা ফ্রিজে রেখে দেন , আবার অনেকে বলেন, ‘‘দোকানেও তো বাইরে থাকে! তাহলে ডিম আবার ফ্রিজে রাখার কী দরকার?’’—এই তর্কটা বোধহয় অনেকের বাড়িতেই কমন। তাহলে ঠিক কোনটা? ডিম বাইরে রাখলে কি নষ্ট হয়ে যায়? নাকি ফ্রিজে রাখাই সবচেয়ে নিরাপদ(Eggs in Fridge or Outside)?
আসলে ব্যাপার টা হল, ডিম কীভাবে এবং কতক্ষণ সংরক্ষণ(Eggs in Fridge or Outside) করছেন, তার উপরই অনেকটা নির্ভর করে তার মান ও নিরাপত্তা।
আরও পড়ুন – সবসময় ফোন Silent? কী বলছে আপনার স্বভাব?

ফ্রিজে রাখাই কি ভালো?
ভারতের খাদ্য নিরাপত্তা সংস্থা FSSAI-এর নির্দেশনায় ডিম ঠান্ডা জায়গায়, বিশেষ করে ফ্রিজে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। FSSAI-র তথ্য অনুযায়ী, ঘরের তাপমাত্রায় ডিমের সতেজতা দ্রুত কমতে পারে। ঠান্ডা তাপমাত্রায় রাখলে সেই পরিবর্তন ধীর হয়।
তাই বাড়িতে ফ্রিজ থাকলে ডিম ফ্রিজেই রাখা ভালো। অনেকে ডিম ফ্রিজের দরজায় রাখে । FSSAI বলে ডিম ফ্রিজের দরজায় না রেখে অপেক্ষাকৃত ঠান্ডা অংশে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তাহলে দোকানে ডিম বাইরে থাকে কেন?
এখানেই আসল ধন্দ। সব দেশে ডিম সংরক্ষণের নিয়ম(Eggs in Fridge or Outside) এক নয়। ডিম উৎপাদন, পরিষ্কার করার পদ্ধতি এবং সরবরাহ ব্যবস্থার উপরও সংরক্ষণের নিয়ম নির্ভর করে। তাই অন্য দেশের নিয়ম দেখে বাড়ির ডিমের ক্ষেত্রেও একই নিয়ম ধরে নেওয়া ঠিক নয়।
ফ্রিজে রাখলে এই ভুল করবেন না
ডিম কার্টন বা পরিষ্কার পাত্রে রাখাই ভালো। ফ্রিজের দরজায় বারবার তাপমাত্রার ওঠানামা হতে পারে, তাই মূল ঠান্ডা অংশে রাখা নিরাপদ। FDA-ও ডিম কার্টনে রেখে ঠান্ডা তাপমাত্রায় সংরক্ষণের পরামর্শ দেয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়—ফাটা বা খুব নোংরা ডিম ব্যবহার না খাওয়াই ভালো। কারণ ফাটল দিয়ে জীবাণু ঢোকার ঝুঁকি বাড়তে পারে।
সবচেয়ে জরুরি কথা
কাঁচা ডিমে Salmonella-র মতো জীবাণু থাকতে পারে। তাই শুধু কোথায় রাখছেন তা নয়, রান্নার সময়ও সতর্ক থাকা জরুরি। ডিমের সাদা অংশ ও কুসুম ভালোভাবে জমাট হওয়া পর্যন্ত রান্না করা খাদ্যনিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন – আমেরিকান প্রযুক্তির সাথে হিরোর ধামাকা! ২০২৭-এই বাজারে আসছে সুপার ই-বাইক
সুতরাং, বাড়িতে ডিম রাখার সহজ নিয়ম(Eggs in Fridge or Outside)—ফ্রিজে রাখুন, দরজায় নয়; ফাটা ডিম এড়িয়ে চলুন এবং ভালোভাবে রান্না করে খান।



