Homeলাইফস্টাইলUber: যাত্রীদের জন্য বিরাট সুখবর! এক ক্লিকেই ট্রেনের টিকিট বুকিং, দরজায় রেডি...

Uber: যাত্রীদের জন্য বিরাট সুখবর! এক ক্লিকেই ট্রেনের টিকিট বুকিং, দরজায় রেডি থাকবে ক্যাবও

নিত্যযাত্রী থেকে শুরু করে ভ্রমণপিপাসুদের জন্য দারুণ সুখবর! এবার দৈনন্দিন ক্যাবের পাশাপাশি উবের (Uber)-এ ট্রেন টিকিট বুকিং (Uber Train Ticket Booking)-এর সুবিধাও এসে গেল আপনার হাতের মুঠোয়। ভেবে দেখুন তো, যে অ্যাপটি ব্যবহার করে আপনি রোজ অফিসে যান, সেই একই অ্যাপ দিয়ে যদি এবার দূরপাল্লার ট্রেনের টিকিটও কাটা যায়, তবে যাতায়াতের ঝক্কি কতটা কমে যাবে? যাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করতে এবার ট্রেনের টিকিট কাটার এই যুগান্তকারী ফিচার নিয়ে এল উবের (Uber)

আরও পড়ুন: অ্যাটলির ৭০০ কোটির মহাধামাকা! ‘রাকা’য় মুখোমুখি আল্লু অর্জুন ও উইল স্মিথ, যোগ দিচ্ছেন কিং খান!

এক অ্যাপেই সম্পূর্ণ সফর

ভারতে নিজেদের ব্যবসার পরিধি আরও বাড়াতে জনপ্রিয় ট্র্যাভেল প্ল্যাটফর্ম ইক্সিগো-র (Ixigo) সঙ্গে হাত মিলিয়েছে উবের। এই পার্টনারশিপের ফলে যাত্রীরা এখন ক্যাব বুকিংয়ের পাশাপাশি একই অ্যাপ থেকে সরাসরি ট্রেনের টিকিটও বুক করতে পারবেন।

শুধু টিকিট কাটাই নয়, এই নতুন ফিচারের মাধ্যমে আপনি ট্রেনের সিট বেছে নিতে পারবেন, তৎকাল বা রেগুলার টিকিট কাটতে পারবেন, লাইভ PNR স্ট্যাটাস (PNR Status) চেক করতে পারবেন এবং এমনকি যাত্রাপথের জন্য খাবারও অর্ডার করতে পারবেন। অর্থাৎ, বাড়ি থেকে ক্যাব বুক করে স্টেশনে পৌঁছানো এবং সেখান থেকে ট্রেনে করে গন্তব্যে যাওয়া—পুরো সফরের প্ল্যানিং এখন একটিমাত্র অ্যাপেই সম্ভব!

কেন এই নতুন উদ্যোগ?

উবের (Uber)-এর এই উদ্যোগ নিছকই কোনও নতুন ফিচার নয়, এটি ভারতের ট্রাভেল ইন্ডাস্ট্রিতে একটি বড় পদক্ষেপ। উবের (Uber) নিজেদের একটি ‘অল-ইন-ওয়ান মোবিলিটি প্ল্যাটফর্ম’ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। চলতি বছরের শুরুতেই তারা Ixigo-র সঙ্গে গাঁটছড়া বেঁধে ইন্টারসিটি বাস পরিষেবা চালু করেছিল। এছাড়াও, দেশের বড় বড় রেলস্টেশনগুলিতে উবেরের জন্য আলাদা পিক-আপ ও ড্রপ-অফ জোন তৈরি করা হয়েছে।

উবের (Uber) জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় রেলের বাজার এবং যাত্রী সংখ্যা আগের তুলনায় অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ক্রমবর্ধমান এই বিরাট বাজারকে টার্গেট করেই ইক্সিগো-র প্রযুক্তির সাহায্যে উবের যাত্রীদের এই ‘ওয়ান-স্টপ সলিউশন’ উপহার দিল।

উবের অ্যাপে ট্রেনের টিকিট কাটবেন কীভাবে?

অ্যাপের জটিলতা এড়িয়ে সাধারণ মানুষ যাতে সহজে ব্যবহার করতে পারেন, সেভাবেই ডিজাইন করা হয়েছে পুরো প্রক্রিয়াটি:

  • Services অপশনে যান: মোবাইলে Uber অ্যাপ খুলে স্ক্রিনের নিচে থাকা Services অপশনে ট্যাপ করুন।
  • বাস ও ট্রেন নির্বাচন: সার্ভিস ক্যাটাগরি থেকে Bus & Train অপশন সিলেক্ট করে Train Tickets-এ ক্লিক করুন।
  • সফরের তথ্য দিন: কোথায় যেতে চান, যাত্রার তারিখ দিয়ে Search Trains অপশনে ক্লিক করুন।
  • সিট ও টিকিটের ধরন: আপনার পছন্দের ট্রেন, সিট নম্বর এবং টিকিটের ধরন (রেগুলার/তৎকাল) বেছে নিন।
  • যাত্রীর বিবরণ প্রদান: Add New Passenger অপশনে গিয়ে যাত্রীর সব তথ্য সঠিকভাগে পূরণ করুন।
  • পেমেন্ট সম্পূর্ণ করুন: পেমেন্ট অপশনে গিয়ে Proceed to Pay ক্লিক করে বুকিং নিশ্চিত করুন।

আরও পড়ুন: কিশোরদের হাতে AI, অপব্যবহার রুখতে বড় সিদ্ধান্ত

বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে গন্তব্যে পৌঁছানো—আপনার সফর এখন শুধুই একটি ক্লিকের দূরত্বে!

Stay Connected
Must Read