Homeরাজ্যTarapith Temple: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বড় বদল! গর্ভগৃহে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

Tarapith Temple: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বড় বদল! গর্ভগৃহে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

কৌশিকী অমাবস্যায় প্রতি বছরই পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে তারাপীঠ (Tarapith Temple) । দূরদূরান্ত থেকে আসা ভক্তদের ভিড় সামলাতে এ বার একাধিক নতুন সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সবচেয়ে বড় বদল, এ বার কৌশিকী অমাবস্যায় গর্ভগৃহে প্রবেশের অনুমতি পাবেন না কেউই। সাধারণ ভক্তদের পাশাপাশি মন্ত্রী, বিধায়ক, সাংসদ, আমলা, ভিআইপি বা ভিভিআইপিদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে।

Tarapith Temple

আরও পড়ুন: নেপালে ভয়াবহ হড়পা বান, ব্যাপক ক্ষয়ক্ষতি- প্রাণহানি

মন্দির (Tarapith Temple) কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এ বার গর্ভগৃহে ঢুকে পুজো করা বা বিগ্রহ স্পর্শ করার সুযোগ থাকবে না। সকলকেই নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করে বাইরে থেকে বিগ্রহ দর্শন করতে হবে। মন্দিরের গর্ভগৃহের বাইরে থাকা বারান্দা থেকেই পুণ্যার্থীদের দর্শনের ব্যবস্থা করা হবে।

Tarapith Temple

মন্দির (Tarapith Temple) কমিটির দাবি, প্রতি বছর কৌশিকী অমাবস্যায় গর্ভগৃহে প্রবেশের সময় ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ ওঠে, ভিআইপি দর্শনের জন্য সাধারণ ভক্তদের লাইন দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। দ্রুত দর্শন করিয়ে দেওয়ার নাম করে পুণ্যার্থীদের কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। এই সমস্ত সমস্যা এড়াতেই এ বার কড়া নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tarapith Temple

মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে (Tarapith Temple) দু’টি পৃথক লাইন থাকবে—একটি ভিআইপিদের জন্য এবং অন্যটি সাধারণ পুণ্যার্থীদের জন্য। তবে ভিআইপি লাইনে থাকা কেউই গর্ভগৃহে প্রবেশের সুযোগ পাবেন না। তাঁর বক্তব্য, প্রশাসনের কাছে ইতিমধ্যেই অনুরোধ করা হয়েছে, যাতে কোনও ভিআইপি বা জনপ্রতিনিধির গর্ভগৃহে প্রবেশের জন্য সুপারিশ না করা হয়।

Tarapith Temple

নিখিল বন্দ্যোপাধ্যায়ের কথায়, মন্ত্রী, বিধায়ক কিংবা আমলা—যেই আসুন না কেন, গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রশাসনের তরফে কোনও চাপ এলেও নিয়ম যাতে বজায় থাকে, সেই চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

পুণ্যার্থীদের নিরাপত্তার কথাও মাথায় রাখা হয়েছে। মন্দির চত্বরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভিআইপি লাইনের জন্য মাথাপিছু ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তবে এই অর্থ দিয়ে গর্ভগৃহে প্রবেশের কোনও সুযোগ মিলবে না। সাধারণ লাইনে দর্শনের জন্য কোনও টাকা দিতে হবে না।

আরও পড়ুন: দিহিং পাটকাই -তে রঙিন ডানার চমক!

পঞ্জিকা অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হবে। তিথি শেষ হবে ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে। নতুন নিয়মে এ বার তারাপীঠে (Tarapith Temple) কী ভাবে দর্শনের ব্যবস্থা করা হয়, তা নিয়েই এখন আগ্রহ পুণ্যার্থী ও ভক্তদের মধ্যে।

Stay Connected
Must Read