Homeলাইফস্টাইলPOCO X8: পাওয়ারফুল ব্যাটারি থেকে ৩৫০০ নিট ডিসপ্লে, POCO- র নতুন ফোনে...

POCO X8: পাওয়ারফুল ব্যাটারি থেকে ৩৫০০ নিট ডিসপ্লে, POCO- র নতুন ফোনে কী কী থাকছে?

ভারতের বাজারে প্রথম ১০,০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন নিয়ে এল পোকো। POCO X8 মিড-রেঞ্জ বিভাগে একসঙ্গে দু’টি নতুন মডেল—পোকো এক্স৮ পাওয়ার এবং পোকো এক্স৮ POCO X8 —লঞ্চ করল সংস্থা। এর মধ্যে এক্স৮ পাওয়ার মডেলে রয়েছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি। অন্য দিকে, পোকো এক্স৮-এ দেওয়া হয়েছে ৯,০০০ এমএএইচ ব্যাটারি। দু’টি ফোনই পোকোর সাম্প্রতিক এক্স৮ প্রো এবং এক্স৮ প্রো ম্যাক্স POCO X8 সিরিজের নতুন সংযোজন।

ভারতে দাম কত?

পোকো এক্স৮ পাওয়ার দু’টি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। POCO X8 ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৫,৯৯৯ টাকা। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৮,৯৯৯ টাকা। ফোনটি কালো এবং হলুদ—এই দু’টি রঙে পাওয়া যাবে।

পোকো এক্স৮ পাওয়ার

  • ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি — ৩৫,৯৯৯ টাকা
  • ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি — ৩৮,৯৯৯ টাকা

অন্য দিকে, পোকো এক্স৮-এর দাম শুরু হচ্ছে ২৯,৯৯৯ টাকা থেকে। এই ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। রঙের ক্ষেত্রে থাকছে ফায়ারি অরেঞ্জ, কালো এবং ফ্রস্ট হোয়াইট।

পোকো এক্স৮

  • ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি — ২৯,৯৯৯ টাকা
  • ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি — ৩২,৯৯৯ টাকা
  • ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি — ৩৫,৯৯৯ টাকা

দু’টি ফোনের বিক্রি শুরু হবে ১১ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টে। ফোন কেনার সময় ২,০০০ টাকার কুপন ছাড় এবং ১,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়ার সুযোগ থাকছে।

কী কী ফিচার রয়েছে?

পোকো এক্স৮ পাওয়ার এবং পোকো এক্স৮—দু’টি ফোনেই রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ এবং ১২৮০×২৭৭২ পিক্সেল রেজোলিউশন সমর্থন করে এই ডিসপ্লে। সর্বোচ্চ ৩৫০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেসও পাওয়া যাবে।

জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য দু’টি ফোনেই আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিং দেওয়া হয়েছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে পোকো এক্স৮ পাওয়ারে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর। অন্য দিকে, পোকো এক্স৮-এ ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ চিপসেট। দু’টি ফোনেই সর্বোচ্চ ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে।

ব্যাটারিই বড় আকর্ষণ

পোকো এক্স৮ পাওয়ারের সবচেয়ে বড় আকর্ষণ তার ১০,০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং। পোকো এক্স৮-এ দেওয়া হয়েছে ৯,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে।

ক্যামেরায় কী থাকছে?

দু’টি ফোনেই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। মূল ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের এবং এতে ওআইএস সাপোর্ট রয়েছে।

পোকো এক্স৮ পাওয়ারে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিয়ো কলের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

অন্য দিকে, পোকো এক্স৮-এ ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Stay Connected
Must Read