HomeবিনোদনUttam Kumar Centenary : উত্তমকুমারের জন্মশতবর্ষে টালিগঞ্জে তারকার মেলা, ঋতুপর্ণার শাড়িতে ফুটে...

Uttam Kumar Centenary : উত্তমকুমারের জন্মশতবর্ষে টালিগঞ্জে তারকার মেলা, ঋতুপর্ণার শাড়িতে ফুটে উঠল উত্তম-সুচিত্রার নস্টালজিয়া

উত্তমকুমারের জন্মশতবর্ষ Uttam Kumar Centenary উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের আবহ টালিগঞ্জে Tollygunge। কিংবদন্তি অভিনেতার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে টালিগঞ্জ Tollygunge মেট্রো স্টেশন চত্বরে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। সেখানে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বাংলা বিনোদন জগতের একাধিক তারকা—দেব, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকে।

অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এ দিন অভিনেত্রীর উপস্থিতির পাশাপাশি বিশেষ নজর কেড়েছে তাঁর পরনের শাড়ি। উত্তমকুমারের স্মরণে যেন পোশাকেও তিনি তুলে ধরলেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের স্মৃতি।

আরও পড়ুন – বদলাবে ভাগ্য! জন্মাষ্টমীতে রাখুন এই ৩ জিনিস

ঘিয়ে রঙের শাড়ির সঙ্গে মেরুন রঙের লম্বাহাতা ব্লাউজ় পরেছিলেন ঋতুপর্ণা। শাড়ির পাড়জুড়ে ছাপা ছিল উত্তমকুমার ও সুচিত্রা সেনের পরিচিত মুখ। আঁচলে ফুটে উঠেছিল তাঁদের জনপ্রিয় ‘এই পথ যদি না শেষ হয়’ গানের দৃশ্য। উত্তম-সুচিত্রার Uttam Kumar Centenary সেই চেনা হাসিমুখের ছবি মুহূর্তেই নস্টালজিক করে তোলে উপস্থিত দর্শক ও অনুরাগীদের।

উত্তমকুমারের Uttam Kumar Centenary মূর্তির সামনে গিয়ে শ্রদ্ধাভরে প্রণাম করেন অভিনেত্রী। পরে ক্যামেরার সামনেও হাসিমুখে পোজ় দিতে দেখা যায় তাঁকে। তাঁর সাজ এবং শাড়ির নকশা অনুষ্ঠানের আবহের সঙ্গে যেন একেবারেই মিলে যায়।

এ দিনের অনুষ্ঠানে টলিপাড়ার বহু পরিচিত মুখের উপস্থিতি ছিল। ছিলেন রঞ্জিত মল্লিক, পরিচালক হরনাথ চক্রবর্তী, গৌতম ঘোষ, সুদেষ্ণা রায়-সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী-সহ একাধিক বিধায়কও। পাশাপাশি অনুষ্ঠানে দেখা যায় উত্তমকুমারের পরিবারের সদস্যদেরও।

উত্তমকুমারের মূর্তিতে প্রথম পুষ্পস্তবক নিবেদন করেন অভিনেতা রঞ্জিত মল্লিক। তাঁর হাত দিয়েই শুরু হয় শ্রদ্ধাজ্ঞাপন পর্ব। এরপর মুখ্যমন্ত্রী-সহ উপস্থিত অভিনেতা-অভিনেত্রীরা একে একে মাল্যদান করেন।

মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী উত্তমকুমারের জন্মশতবর্ষকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তাঁর কথায়, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের কাছেই এটি অত্যন্ত আনন্দ ও গর্বের মুহূর্ত। একই সঙ্গে তিনি জানান, উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুধু বৃহস্পতিবারের অনুষ্ঠানেই শেষ নয়, উত্তমকুমারের জন্মশতবর্ষ ঘিরে টলিপাড়ায় রয়েছে একাধিক আয়োজন। গত মঙ্গলবার নন্দনে এই সংক্রান্ত একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, পূর্ণিমা চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, যিশু সেনগুপ্ত-সহ উত্তমকুমারের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন –  ‘দুর্গ জয়, সহজ নয়’! ‘বিগ বস বাংলা’র সেই দুর্গযাত্রা কি সত্যিই দুর্গম?

বৈঠকে সিদ্ধান্ত হয়, ৩ সেপ্টেম্বর থেকে টানা চার দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদ্‌যাপন করা হবে উত্তমকুমারের জন্মশতবর্ষ। প্রসেনজিৎ সাংবাদিক বৈঠকে জানান, এই আয়োজনের মূল লক্ষ্য শুধু কিংবদন্তি অভিনেতাকে স্মরণ করা নয়, তাঁর দীর্ঘ কর্মজীবন এবং অবদানকে নতুন প্রজন্মের কাছেও পৌঁছে দেওয়া। যাতে আরও একশো বছর পরেও উত্তমকুমারের নাম, কাজ এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান একইভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়—সেই লক্ষ্যেই এই বিশেষ আয়োজন।

Stay Connected
Must Read