HomeUncategorizedNEET পরীক্ষাকে ঘিরে কড়া পদক্ষেপ, ২২ জুন পর্যন্ত ভারতে সাময়িকভাবে বন্ধ Telegram

NEET পরীক্ষাকে ঘিরে কড়া পদক্ষেপ, ২২ জুন পর্যন্ত ভারতে সাময়িকভাবে বন্ধ Telegram

- Advertisement -spot_img

NEET 2026 পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র আবেদনের ভিত্তিতে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম Telegram-কে ভারতে সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি নির্দেশ অনুযায়ী, আগামী ২২ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। NTA জানিয়েছে, তথ্য প্রযুক্তি আইন, ২০০০-এর ৬৯এ ধারার অধীনে কেন্দ্র এই নির্দেশ জারি করেছে। পাশাপাশি Telegram-কে ৩০ জুন পর্যন্ত ‘Edit Message’ ফিচার বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। সংস্থার দাবি, এই পদক্ষেপের ফলে পরীক্ষাকে কেন্দ্র করে প্রতারণা ও ভুয়ো তথ্য ছড়ানোর ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে Telegram-এ একাধিক চ্যানেলের মাধ্যমে NEET-এর প্রশ্নপত্র বিক্রির নামে প্রকাশ্যে বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল। অভিযোগ, অসাধু চক্র পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের লক্ষ্য করে ভুয়ো প্রশ্নপত্র এবং প্রশ্নফাঁসের প্রলোভন দেখিয়ে কয়েক হাজার থেকে লক্ষাধিক টাকা আদায় করছিল। এই বেআইনি কার্যকলাপ বন্ধ করতেই কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্র।
গত কয়েক বছরে Telegram বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠলেও, একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস এবং ভুয়ো প্রশ্ন বিক্রির অভিযোগও বারবার উঠেছে। বিশেষ করে চলতি বছরের ৩ মে অনুষ্ঠিত NEET পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। অভিযোগ ছিল, পরীক্ষার আগেই ১০০-র বেশি প্রশ্ন WhatsApp ও Telegram-এ ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার তদন্ত বর্তমানে সিবিআই করছে।

কেন্দ্রীয় সরকারের মতে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। ২১ জুন অনুষ্ঠিতব্য NEET 2026 পরীক্ষার আগে তাই অনলাইন প্রতারণার বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,556
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img