বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানাল আলজেরিয়া। ৩-০ গোলে হারের পর ফিফার রেফারিং কমিশনের কাছে অভিযোগপত্র জমা দিয়েছে তারা। ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে আলজেরিয়া ফুটবল কর্তৃপক্ষ।
আরও পড়ুন – দিল্লি ক্যাপিটালসে নতুন ভূমিকায় যুবরাজ!
অভিযোগের কেন্দ্রে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। প্রথমার্ধে আলজেরিয়া অধিনায়ক আইসা মান্দির পায়ে স্টাড লাগানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাটির পরও মেসিকে কোনও কার্ড দেখাননি রেফারি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও লাল কার্ডের দাবি উঠেছিল। তবে বিতর্কের মধ্যেই দুরন্ত পারফরম্যান্স করেন মেসি। ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন তিনি। এটি ছিল বিশ্বকাপে তাঁর প্রথম হ্যাটট্রিক।

কিন্তু শুধু মেসি নন, দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে আলজেরিয়া। ইব্রাহিম মাজাকে কনুই মারার অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন – ‘অল ইজ ওয়েল’ এবার মাঝবয়সে! অবশেষে ফিরছে ‘৩ ইডিয়টস’-এর সিক্যুয়েল
আলজেরিয়ার দাবি, ম্যাচের এই ঘটনাগুলিতে পোল্যান্ডের রেফারি সিজমন মারচিনিয়াক যথাযথ ব্যবস্থা নেননি। সেই কারণেই বিষয়টি ফিফার নজরে আনার সিদ্ধান্ত নিয়েছে তারা।


