Homeলাইফস্টাইলDream: স্বপ্নের জাদুকরী জগৎ! স্বপ্নে কি দেখলে খুলবে ভাগ্যের দুয়ার? জানুন রহস্য

Dream: স্বপ্নের জাদুকরী জগৎ! স্বপ্নে কি দেখলে খুলবে ভাগ্যের দুয়ার? জানুন রহস্য

- Advertisement -spot_img

ঘুমের ঘোরে রূপকথার মতো রহস্যময় যে জগতে আমরা হারিয়ে যাই, তার নামই (Dream) স্বপ্ন। মাঝরাতের নীরবতায় অচেনা কোনো নদীর বয়ে চলা, ডানা মেলে আকাশে ওড়া, কিংবা হঠাৎ করেই কোনো দেবালয়ে দীপ জ্বলে ওঠা— এগুলো কি শুধুই অবচেতন মনের খেয়াল? নাকি ভবিষ্যতের কোনো শুভ বার্তা লুকিয়ে রয়েছে এর পেছনে? জ্যোতিষ ও স্বপ্ন শাস্ত্রের অমূল্য বিজ্ঞান বলছে, স্বপ্নের (Dream) প্রতিটি দৃশ্যপটেই লুকিয়ে থাকে ইউনিভার্সাল বার্তা এবং জীবনের অলৌকিক কোনো ইঙ্গিত।

স্বপ্নের সময়কাল এবং ভাগ্যযোগ

শাস্ত্র অনুসারে, সব স্বপ্নের (Dream) গুরুত্ব এক নয়। রাত ১০টা থেকে ১২টার মধ্যকার স্বপ্ন (Dream) অধিকাংশ সময়ই সারাদিনের ভাবনা বা ক্লান্তিজনিত। তবে রাত ১২টার পর থেকে ভোরের মিষ্টি আলো ফোটা পর্যন্ত দেখা স্বপ্নগুলোর (Dream) ভেতরেই লুকিয়ে থাকে বাস্তব রূপ নেওয়ার দারুণ সম্ভাবনা।

আরও পড়ুন: ক্লান্তি, রাগ, বারবার অসুস্থতা—সবকিছুর নেপথ্যে কি ঘুমের অভাব? জেনে নিন শরীরের সতর্কবার্তা

সৌভাগ্য ও অলৌকিক সাফল্যের বার্তা

  • প্রবাহিত জল ও নদী: স্বপ্নে (Dream) শান্ত নদীর জলপ্রবাহ, ঝর্না কিংবা নদী থেকে জল পান করতে দেখার অর্থ আপনার জীবনের সমস্ত প্রতিকূলতা কেটে গেছে। খুব শীঘ্রই অপার মানসিক শান্তি ও বিপুল অর্থভাগ্য আপনার দরজায় কড়া নাড়তে চলেছে।
  • ফলে ভরা গাছ ও পদ্মফুল: ডালে ডালে ফলে ভরা গাছ, ফল পাড়া কিংবা প্রস্ফুটিত পদ্মফুল দেখার অর্থ আপনার সংসারে মা লক্ষ্মীর অলৌকিক কৃপা বর্ষিত হতে চলেছে। চাকরি ও ব্যবসায় অভাবনীয় উন্নতি হবে চোখের পলকে।
  • দেবালয় ও ঈশ্বর দর্শন: বারবার স্বপ্নে (Dream) মন্দির বা পছন্দের দেব-দেবী দেখার অর্থ পরমেশ্বরের বিশেষ আশীর্বাদ আপনার ওপর রয়েছে। বহু দিন ধরে আটকে থাকা জটিল কোনো কাজ নিমেষেই সুসম্পন্ন হবে।
  • পবিত্র জীব ও সূর্যোদয়: স্বপ্নে (Dream) স্নিগ্ধ সূর্যোদয়, ডানা মেলা পাখি, সাদা হাতি, সাদা গরু কিংবা উনুনে দুধ ফুটতে দেখার অর্থ জীবনের চরম সুদিন শুরু হয়ে গিয়েছে।
  • উড্ডয়ন (আকাশে ওরা) ও স্বর্ণ উপহার: স্বপ্নে (Dream) নিজেকে আকাশে ডানা মেলে উড়তে দেখলে বুঝবেন আপনার আত্মবিশ্বাস চরম শিখরে রয়েছে এবং সব বাধা কাটিয়ে আপনি বিজয়ী হবেন। আবার সোনা উপহার পাওয়ার স্বপ্ন (Dream) কর্মক্ষেত্রে দ্রুত পদোন্নতির সুবর্ণ সুযোগ এনে দেয়।

সতর্কতার কিছু আগাম ইঙ্গিত:

সব স্বপ্ন (Dream) কেবল আনন্দের নয়, কিছু দৃশ্য আপনাকে আগাম সচেতন হতেও শেখায়। যেমন— স্বপ্নে (Dream) পচা ফল দেখার অর্থ শরীরে অসুস্থতা দেখা দিতে পারে। আবার বিবাহিত ব্যক্তিরা স্বপ্নে (Dream) দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে দেখলে পারিবারিক সম্পর্কে সাময়িক অশান্তির সংকেত মেলে। স্বপ্নে (Dream) বিশালাকার কোনো বস্তু দেখা মানেও কোনো নতুন চ্যালেঞ্জের আগাম বার্তা।

আরও পড়ুন: বাস্তবের রূপকথা! রবির অনবদ্য বলিউড যাত্রা ও সরগুনের নিঃস্বার্থ প্রেম

স্বপ্ন (Dream) কেবলই নিছক কোনো দৃশ্যপট নয়; এটি আমাদের অবচেতন মনের আয়না এবং ভাগ্য পরিবর্তনের পথপ্রদর্শক। সঠিক স্বপ্ন (Dream) থেকে পজিটিভ শক্তি সঞ্চয় করে এগিয়ে যাওয়াই জীবনের আসল সৌন্দর্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,556
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img