Homeরাজ্যDurga Puja: ‘দুগ্গা দুগ্গা’বলে সমুদ্রপথে পাড়ি! শিলিগুড়ি থেকে সোজা দক্ষিণ কোরিয়ায় মা...

Durga Puja: ‘দুগ্গা দুগ্গা’বলে সমুদ্রপথে পাড়ি! শিলিগুড়ি থেকে সোজা দক্ষিণ কোরিয়ায় মা দুর্গা

বাঙালির সঙ্গে দুর্গাপুজোর (Durga Puja) সম্পর্ক যেন নাড়ির টান। দেশ-বিদেশে যেখানেই বাঙালির বসতি, সেখানেই শরতের আগমনে মায়ের আরাধনার প্রস্তুতি শুরু হয়ে যায়। লন্ডন, নিউ ইয়র্কের পর এবার সুদূর দক্ষিণ কোরিয়ার বুসান শহরেও পুজো হবে বাংলার দুর্গাপ্রতিমায়। আর সেই প্রতিমা তৈরি হচ্ছে শিলিগুড়িতে।

আরও পড়ুন: জন্মাষ্টমীতে গোপালকে সন্তুষ্ট করতে চান? নিজের হাতে বানিয়ে ফেলুন তালের এই ৩টি বিশেষ ভোগ!

এতদিন বিদেশের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর জন্য মূলত কলকাতা, বিশেষ করে কুমোরটুলি থেকে ফাইবারের প্রতিমা পাড়ি দিত। এবার সেই তালিকায় নাম লেখাল শিলিগুড়ি। শহরের হাকিমপাড়ার প্রতিমাশিল্পী সঞ্জীব সাহার তৈরি ফাইবারের দুর্গাপ্রতিমা এবার জাহাজে চেপে পাড়ি দেবে দক্ষিণ কোরিয়ার বুসানে।

ছোটবেলা থেকেই প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত সঞ্জীব। তবে এই প্রথম তিনি ফাইবার দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করলেন। প্রায় সাড়ে তিন মাস ধরে তৈরি করা হয়েছে প্রতিমাটি। ৬৫ কিলোগ্রাম ওজনের প্রতিমাটির উচ্চতা প্রায় চার ফুট। বুসানের নাগরিক সমাজের তরফে দেওয়া বরাতেই তৈরি হয়েছে এই বিশেষ প্রতিমা।

শিল্পীর কাছে এই কাজ যেমন গর্বের, তেমনই আবেগেরও। তাঁর কথায়, এতদিন ধরে যত্ন করে তৈরি করা প্রতিমাটি তাঁর কাছে সন্তানের মতো। তাই বিদেশে পাড়ি দেওয়ার আগে মন খারাপও হচ্ছে। তবে নিজের তৈরি প্রতিমা এবার দেশের গণ্ডি পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় পুজো পাবে—এই ভাবনাই তাঁকে আনন্দ দিচ্ছে।

সঞ্জীবের কথায়, কলকাতার কুমোরটুলির সঙ্গে পাল্লা দিয়ে এবার শিলিগুড়ি থেকেও বিদেশে দুর্গাপ্রতিমা যাচ্ছে। তাঁর তৈরি প্রতিমাটি জাহাজে করে দক্ষিণ কোরিয়ায় পৌঁছতে প্রায় দেড় মাস সময় লাগবে।

আরও পড়ুন: দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষা! কেমন হলো পর্দায় শিবম পণ্ডিতের প্রত্যাবর্তন

বাংলার মাটিতে তৈরি প্রতিমা এবার সমুদ্রপথে পৌঁছে যাবে সুদূর বুসানে। ফলে শিলিগুড়ির এই শিল্পীর হাত ধরে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়বে বাংলার দুর্গাপুজোর (Durga Puja) আবেগ।

- Advertisement -spot_img
Stay Connected
f
2,615
Facebook Followers
Follow
Must Read