পাব বা রেস্তোরাঁর কথা উঠলেই প্রথমে মাথায় আসে হ্যাপি আওয়ারস (Happy Hours) কথাটা । হ্যাপি আওয়ারস কি ? কোনও পাব বা রেস্তোরাঁতে একটা নির্দিষ্ট টাইমে কম দামে খাবার বা পানীয় পাওয়া যাবে। কিন্তু হসপিটালেও ‘Happy Hours’ হয়? তাও আবার MRI করানোর ক্ষেত্রে! সম্প্রতি এমনই একটি দাবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। রাতের দিকে পরীক্ষা করালেই নাকি মিলছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়।
কিন্তু হাসপাতালের এই অদ্ভুত ‘Happy Hours’-এর আসল গল্পটা কী?

ঘটনার সূত্রপাত ‘সফল নিবেশ’ (Safal Niveshak)-এর প্রতিষ্ঠাতা বিশাল খান্ডেলওয়ালের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। সে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে একটি পোস্ট করেন। তাঁর দাবি, MRI করানোর জন্য Apollo Hospitals-এর সঙ্গে যোগাযোগ করলে তাঁকে প্রায় ১৬ হাজার টাকা খরচের কথা বলা হয়েছিল। কিন্তু এরপরই আসে চমকপ্রদ প্রস্তাব—রাত ২টো থেকে ভোর ৬টার মধ্যে MRI করালে ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে। হাসপাতালের কর্মী নাকি এই সময়টাকেই ‘Happy Hours’ বলে উল্লেখ করেছিলেন। হাসপাতাল আর ‘Happy Hours’—দুটি শব্দ একসঙ্গে শুনেই বিষয়টি নজর কাড়ে এবং তাঁর পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন – যাত্রীদের জন্য বিরাট সুখবর! এক ক্লিকেই ট্রেনের টিকিট বুকিং, দরজায় রেডি থাকবে ক্যাবও

এরপর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। কেউ বলছেন, বিষয়টি রোগীদের জন্য বেশ সুবিধার। কারণ সব MRI যে রাতেই করাতে হবে, এমন নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করার ক্ষেত্রে সময়ের কিছুটা flexibility থাকলে অপেক্ষাকৃত কম ব্যস্ত সময়ে গিয়ে কম খরচে পরীক্ষা করানোর সুযোগ রোগীর কাজে লাগতে পারে।
আবার অন্য একটি যুক্তিও সামনে এসেছে। ডায়াগনস্টিক সেন্টারে MRI মেশিন এবং প্রয়োজনীয় কর্মী অনেক ক্ষেত্রেই ২৪ ঘণ্টা পরিষেবার জন্য থাকে। কিন্তু দিনের তুলনায় গভীর রাতে রোগীর সংখ্যা কম হতে পারে। ফলে সেই অপেক্ষাকৃত ফাঁকা সময়কে (Happy Hours) কাজে লাগিয়ে কম দামে পরিষেবা দেওয়ার ব্যবসায়িক কৌশল হিসেবেও বিষয়টিকে দেখছেন অনেকে।

অবশ্য যদিও সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে , বিষয়টি উনি প্রায় ঠিক বলেছেন । ওই হসপিটালে সত্যি MRI করলে ছাড় পাওয়া যাচ্ছে, তবে ৪০% নয়, ৫০%। আর সময় হল রাত ৮ টা – রাত ১২ টা পর্যন্ত , ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তা প্রযোজ্য । কিন্তু আরেকটি বিষয়ও আছে, এটাকে সরাসরি ওই হসপিটাল হ্যাপি আওয়ারস (Happy Hours) বলেনি ।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ভাইরাল পোস্টে যে ৪০ শতাংশ ছাড়ের কথা বলা হয়েছে, সেটিকে Apollo Hospitals-এর প্রতিটি শাখায়, সব MRI পরীক্ষার ক্ষেত্রে চালু থাকা নিয়ম হিসেবে ধরে নেওয়া যাবে না। এমন কোনও সর্বভারতীয় নিয়মের তথ্যও পাওয়া যায়নি। বরং বিষয়টি একটি নির্দিষ্ট অভিজ্ঞতা ও সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে ভাইরাল হয়েছে।
অন্যদিকে, Apollo Hospitals-এর অফিসিয়াল তথ্য অনুযায়ী, তাদের বিশাল হাসপাতাল ও ডায়াগনস্টিক নেটওয়ার্ক রয়েছে এবং বিভিন্ন জায়গায় পরিষেবার ধরন ও ব্যবস্থা আলাদা হতে পারে। তাই কোনও নির্দিষ্ট শাখায় এমন অফার থাকলেও সেটি অন্য শাখাতেও একই ভাবে প্রযোজ্য—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।
আরও পড়ুন – কিশোরদের হাতে AI, অপব্যবহার রুখতে বড় সিদ্ধান্ত
অর্থাৎ, ‘হাসপাতালে Happy Hours’ কথাটা সত্যিই চমকে দেওয়ার মতো হলেও এর পিছনে রয়েছে নির্দিষ্ট সময়ের ডায়াগনস্টিক ছাড়ের একটি দাবি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যতই আলোচনা হোক, পরীক্ষা করানোর আগে সংশ্লিষ্ট হাসপাতালের কাছে সময়, খরচ ও ছাড়ের শর্ত সরাসরি জেনে নেওয়াই সবচেয়ে নিরাপদ।
