Homeলাইফস্টাইলMobile Plan : Jio নাকি Airtel? কোন প্ল্যানে মিলছে বেশি সুবিধা!

Mobile Plan : Jio নাকি Airtel? কোন প্ল্যানে মিলছে বেশি সুবিধা!

- Advertisement -spot_img

কম খরচে দীর্ঘদিন সিম (Mobile Plan) সক্রিয় রাখতে চান? সেক্ষেত্রে ৮৪ দিনের ভ্যালিডিটি-সহ Jio ও Airtel-এর দুটি প্রিপেড প্ল্যান হতে পারে ভালো বিকল্প। ৫০০ টাকার কম দামের এই প্ল্যানগুলিতে মূলত ভয়েস কলিং পরিষেবার উপর জোর দেওয়া হয়েছে। তবে অতিরিক্ত সুবিধার ক্ষেত্রে দুই সংস্থার মধ্যে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য।

আরও পড়ুন – Hair Treatment : ঝলমলে চুলের নেশা, হেয়ার ট্রিটমেন্ট কি সত্যিই নিরাপদ?

Reliance Jio-র ৪৪৮ টাকার প্ল্যানে (Mobile Plan) গ্রাহকরা পাবেন ৮৪ দিনের বৈধতা, আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট ১,০০০টি এসএমএস। এই প্ল্যানে কোনও ডেটা সুবিধা নেই। পাশাপাশি JioTV এবং JioAICloud-এর অ্যাক্সেসও মিলবে। তবে এই প্ল্যানে ৫জি পরিষেবা পাওয়া যাবে না। ৫জি ব্যবহার করতে হলে প্রতিদিন অন্তত ২ জিবি ডেটা-সহ অন্য প্ল্যান রিচার্জ করতে হবে।

আরও পড়ুন – JBL : লঞ্চ করল দুটি নতুন ওয়্যারলেস হেডফোন!

অন্যদিকে, Airtel-এর ৪৬৯ টাকার প্ল্যানেও (Mobile Plan) রয়েছে ৮৪ দিনের ভ্যালিডিটি ও আনলিমিটেড ভয়েস কলিং। তবে এই প্ল্যানে মোট ১০০টি এসএমএস দেওয়া হয় এবং এখানেও কোনও ডেটা অন্তর্ভুক্ত নেই। প্রয়োজনে আলাদা ডেটা ভাউচার রিচার্জ করতে হবে।

অতিরিক্ত সুবিধার দিক থেকে Airtel কিছুটা এগিয়ে। এই প্ল্যানের (Mobile Plan) সঙ্গে এক বছরের জন্য Adobe Express Premium-এর সাবস্ক্রিপশন, Hellotunes এবং Safe Network পরিষেবার সুবিধা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন – Motorola : 7000mAh ব্যাটারি নিয়ে ভারতে এল Motorola Moto G77 Power

কোন প্ল্যানটি বেছে নেবেন?

দুটি প্ল্যানই মূলত তাঁদের জন্য, যাঁদের ইন্টারনেটের প্রয়োজন কম এবং দীর্ঘ মেয়াদে কম খরচে সিম সক্রিয় রাখতে চান। যদি বেশি এসএমএস এবং Jio-র পরিষেবা আপনার অগ্রাধিকার হয়, তাহলে Jio-এর ৪৪৮ টাকার প্ল্যান বেশি উপযোগী। আর অতিরিক্ত ডিজিটাল সুবিধা ও Adobe Express Premium ব্যবহার করতে চাইলে Airtel-এর ৪৬৯ টাকার প্ল্যান হতে পারে ভালো পছন্দ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,479
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img