Homeলাইফস্টাইলKitchen: রান্নাঘরের ৩ জিনিসেই লুকিয়ে বিষের ফাঁদ!

Kitchen: রান্নাঘরের ৩ জিনিসেই লুকিয়ে বিষের ফাঁদ!

- Advertisement -spot_img

প্রতিদিন ব্যবহার করা রান্নাঘরের (Kitchen) ৩টি জিনিস নিয়ে সতর্ক করছেন নিউট্রিশনিস্টরা । তাঁদের দাবি, এগুলি দীর্ঘদিন ব্যবহার করলে স্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারে।

তালিকার প্রথমেই রয়েছে সাধারণ কিচেন স্পঞ্জ (Kitchen Sponge)
স্পঞ্জে সহজেই ব্যাকটেরিয়া জমে ও দ্রুত ছড়ায়।দেখতে পরিষ্কার হলেও স্পঞ্জে জীবাণু লুকিয়ে থাকতে পারে।তাই নিয়মিত স্পঞ্জ বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন – গোয়ার মজা এবার মন্দারমনিতে!

দ্বিতীয় সতর্কবার্তা ডিশওয়াশ জেল (Dishwash Gel) নিয়ে।
কিছু ডিশওয়াশ জেলে শক্তিশালী রাসায়নিক থাকতে পারে।এগুলি ত্বকে অ্যালার্জি বা জ্বালার কারণ হতে পারে। বাসনে সামান্য অবশিষ্টাংশ থেকেও যাওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে।তাই তুলনামূলক নিরাপদ উদ্ভিদভিত্তিক (Plant-based) বিকল্প বেছে নেওয়ার পরামর্শ।

তৃতীয় যে জিনিসটি বাদ দিতে বলা হয়েছে, তা হল প্লাস্টিকের চপিং বোর্ড (Plastic Cutting Board)
ছুরির দাগ পড়লে সেখান থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা খাবারে মিশতে পারে।দীর্ঘদিনে এই ঝুঁকি বাড়তে পারে বলে বিশেষজ্ঞের মত।এর বদলে কাঠ বা বাঁশের চপিং বোর্ড ব্যবহারের পরামর্শ।

রান্নাঘরের (Kitchen) পরিচ্ছন্নতা শুধু খাবারের নয়, ব্যবহৃত সরঞ্জামের উপরও নির্ভর করে। ছোট ছোট অভ্যাস বদলেই স্বাস্থ্যঝুঁকি অনেকটা কমানো সম্ভব।তবে এই পরামর্শ বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। কোনও স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

আরও পড়ুন – বাঘের মৃত্যুতে লাগাম টানতে মরিয়া কেন্দ্র

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,556
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img