মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) চিন্তাধারা ও আদর্শ নিয়ে বিতর্কের শেষ নেই। তাঁর দর্শন নিয়ে বছরের পর বছর ধরে পক্ষে-বিপক্ষে তর্ক হয়েছে। কিন্তু মৃত্যুর বহু দশক পরেও যে গান্ধির (Mahatma Gandhi) লেখা ও ব্যবহার করা সামগ্রীর প্রতি মানুষের আগ্রহ এতটুকু কমেনি, তা আরও একবার প্রমাণিত হল নিলামের মঞ্চে। গান্ধির (Mahatma Gandhi) নিজের হাতে লেখা একটি পাণ্ডুলিপি (Mahatma Gandhi’s manuscript) নিলামে বিক্রি হল রেকর্ড দামে। ‘এ থট ফর দ্য ডে’ নামের সেই ঐতিহাসিক পাণ্ডুলিপির দাম উঠল ১৬ কোটি ২০ লক্ষ টাকা। ভারতীয় কোনও ঐতিহাসিক নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটিই বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম সংস্থা।

আরও পড়ুন – ১৫ দিনের বেশি চিনি মজুত নয়, কড়া নির্দেশ কেন্দ্রের
স্যাফ্রনআর্ট আয়োজিত এই নিলামে গান্ধীর (Mahatma Gandhi) চিঠি, পাণ্ডুলিপি, আলোকচিত্র এবং তাঁর ব্যবহৃত বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী-সহ মোট ৮৬টি লট তোলা হয়েছিল। নিলামে প্রায় প্রতিটি সামগ্রী নিয়েই ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।সবচেয়ে বেশি দর ওঠে ‘এ থট ফর দ্য ডে’ পাণ্ডুলিপিটির (Mahatma Gandhi’s manuscript) জন্য।
এটি গান্ধীর (Mahatma Gandhi) নিজের হাতে লেখা ছোট ছোট ভাবনার একটি ঐতিহাসিক সংকলন। ৬৮৮টি বার্তার এই নথি প্রায় ২৩ মাস ধরে লেখা হয়েছিল। গান্ধির (Mahatma Gandhi) জীবনদর্শন, সত্য ও অহিংসার আদর্শ, জীবন সম্পর্কে তাঁর উপলব্ধি এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ উঠে এসেছে এই লেখাগুলিতে।
জানা যায়, স্বাধীনতা সংগ্রামী আনন্দ টি হিঙ্গোরানির সংগ্রহে ছিল এই পাণ্ডুলিপি। তাঁর স্ত্রীর মৃত্যুর পর প্রিয় সহযোগীকে উদ্দেশ্য করে গান্ধী (Mahatma Gandhi) প্রতিদিন একটি করে ভাবনা লিখতেন। সেই লেখাগুলিই পরবর্তীকালে সংরক্ষিত হয়ে ঐতিহাসিক নথির রূপ নেয়। দীর্ঘদিন ধরে হিঙ্গোরানি পরিবারের কাছে সংরক্ষিত ছিল পাণ্ডুলিপিটি। নিলামে উঠতেই তার দর পৌঁছে যায় ১৬ কোটি ২০ লক্ষ টাকায়।
আরও পড়ুন – দিল্লিতে বাড়ছে H1N1, শুধু জ্বর-কাশি নয়!

শুধু ‘এ থট ফর দ্য ডে’ নয়, গান্ধীর (Mahatma Gandhi) অন্যান্য সামগ্রীরও বিপুল দর উঠেছে। ‘মেসেজ অন গড’ নামে গান্ধীর ঈশ্বর ও ‘ভগবদ্গীতা’ সম্পর্কিত তিনটি পাণ্ডুলিপি ও চিঠির একটি সেট বিক্রি হয়েছে ১ কোটি ৬৮ লক্ষ টাকায়।গান্ধির ব্যবহৃত ‘পেটি চরকা’ এবং চরকা কাটা নিয়ে লেখা তাঁর দুটি চিঠি বিক্রি হয়েছে ১ কোটি ২ লক্ষ টাকায়। অন্যদিকে, গান্ধীর (Mahatma Gandhi) স্বাক্ষর করা একটি ছবি বিক্রি হয়েছে ৭৮ লক্ষ টাকায়।

নিলামের এই বিপুল সাড়া শুধু পুরনো ঐতিহাসিক সামগ্রীর প্রতি আগ্রহের নজির নয়, গান্ধীর (Mahatma Gandhi) চিন্তা ও দর্শনের দীর্ঘস্থায়ী প্রাসঙ্গিকতারও একটি দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে। তাঁর হাতে লেখা কয়েকটি শব্দ, ব্যক্তিগত ব্যবহার করা সামগ্রী কিংবা কয়েক দশক আগের একটি চিঠির জন্য কোটি কোটি টাকা খরচ করতে প্রস্তুত ক্রেতাদের আগ্রহই যেন বলে দিল—সময় পেরিয়ে গেলেও ‘মহাত্মা’র উত্তরাধিকার এখনও কতটা মূল্যবান।
