আফগানিস্তান সিরিজে খেলা নিয়ে সংশয় থাকলেও ফিটনেস পরীক্ষায় পাশ করে দলে ফেরেন রোহিত শর্মা।সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেই নতুন নজির গড়লেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন – হ্যাটট্রিকের পরও নিশানায় মেসি! ফিফার দ্বারস্থ আলজেরিয়া!
টসে জিতে প্রথমে ব্যাটিং নিলেও শুরুতেই ধাক্কা খায় আফগান ব্যাটিং লাইন আপ। মাত্র ৩৬ রানের মধ্যে পড়ে যায় চার উইকেট। দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানের প্রথম তিন উইকেট তুলে নেন প্রসিদ্ধ। রহমানুল্লাহ গুরবাজ, রহমত শাহ ও ইব্রাহিম জাদরান আউট হন।

তিনটি উইকেটের প্রতিটি ক্যাচই ধরেন রোহিত শর্মা।প্রথম স্লিপ থেকে দৌড়ে কঠিন ক্যাচও নেন রোহিত। ভারতীয় ওয়ানডে ইতিহাসে প্রথমবার একই বোলার-ফিল্ডার জুটিতে বিপক্ষের প্রথম তিন উইকেট নেয়।
আরও পড়ুন – কোথায় বসছে আমির- গৌরীর বিয়ের আসর
এর আগে এমন নজির গড়তে পারেনি কোনও ভারতীয় জুটি। প্রসিদ্ধ কৃষ্ণ একাই নেন পাঁচ উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণের আগুনে বোলিংয়ে চাপে পড়ে আফগানিস্তান।


