Homeলাইফস্টাইলSilent Phone : সবসময় ফোন Silent? কী বলছে আপনার স্বভাব?

Silent Phone : সবসময় ফোন Silent? কী বলছে আপনার স্বভাব?

- Advertisement -spot_img

আপনার ফোনটা কিন্তু আপনার হাতে আছে , অথচ ফোনের রিংটোন বন্ধ (Silent Phone)। কল আসছে, মেসেজ ঢুকছে—কিছুই শোনা যাচ্ছে না! এদিকে ফোনটা হাতে নিয়ে ঠিকই নোটিফিকেশন চেক করছেন । আবার পাশের মানুষটির ফোন একটু পরপর বাজলেই বিরক্ত লাগছে! তাহলে কি সবসময় ফোন Silent রাখার অভ্যাস আপনার Personality সম্পর্কেও কিছু বলে?

সোজা উত্তর—হ্যাঁ, কিছুটা ইঙ্গিত মিলতে পারে, ফোন Silent রাখেন বলেই কাউকে Introvert, শান্ত বা কম মিশুকে বলে দেওয়া যায় না। যদিও Personality বোঝার কোনও বৈজ্ঞানিক পরীক্ষা হিসেবে Silent mode-কে ব্যবহার করা যায় না। তবে গবেষণায় ফোন ব্যবহারের ধরন এবং মানুষের কিছু আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে সম্পর্কের ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন – আমেরিকান প্রযুক্তির সাথে হিরোর ধামাকা! ২০২৭-এই বাজারে আসছে সুপার ই-বাইক

তাহলে Silent রাখেন কেন?

silent phone

অনেকের কাছে ফোনের বারবার শব্দ বা vibration বিরক্তিকর। কাজ, পড়াশোনা বা কথাবার্তার মধ্যে notification মনোযোগ কেড়ে নিতে পারে। একটি গবেষণায় দেখা গেছে, notification-এর শব্দ বা vibration না ধরলেও তা মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে।

এটাও ঠিক যে ফোন Silent করলেই যে ফোন কম দেখা হবে—তা কিন্তু নয়! ২০২২ সালের একটি গবেষণায় ১৩৮ জন iPhone ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করা হয়, তাতে দেখা যায় silent mode-এ ফোন রেখে দিলে অনেকেই ফোন বেশি বার হাতে নিয়ে notification বা message check করেছেন। বিশেষ করে যাদের Fear of Missing Out বা FoMO বেশি, তাঁদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা গিয়েছিল।

অর্থাৎ বাইরে থেকে দেখে যতই মনে হোক , “আমি ফোন নিয়ে খুব একটা মাথা ঘামাই না।” কিন্তু ভিতরে ভিতরে হয়তো উল্টোটা—নোটিফিকেশন নিজে গিয়ে দেখে নেওয়ার অভ্যাস!

কেউ Silent রাখেন কাজের সময় মনোযোগ ধরে রাখতে। কেউ মিটিং বা পড়াশোনার সময় বিরক্তি এড়াতে। কেউ আবার সারাদিন ফোনের শব্দই পছন্দ করেন না। অর্থাৎ একই অভ্যাসের পিছনে থাকতে পারে একেবারে আলাদা কারণ।

তাই আপনার ফোনের Silent mode হয়তো Personality-র চূড়ান্ত উত্তর নয়। বরং এটা আপনার ফোন ব্যবহারের অভ্যাস সম্পর্কে একটা ছোট্ট clue দিতে পারে।

আরও পড়ুন – বিদেশকে টেক্কা দেবে ভারতের এই ৫ জায়গা!

শেষে প্রশ্নটা তাই অন্য জায়গায়— আপনি ফোন Silent রাখেন শব্দ এড়াতে, নাকি ফোনের notification নিজে গিয়ে দেখতেই বেশি ভালোবাসেন? উত্তরটা হয়তো আপনার Personality-র থেকেও বেশি মজার!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,614
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img