বাজারে ঢুকেছেন। হাতে ব্যাগ, মাথায় বেশ পরিষ্কার একটা লিস্ট। কিন্তু দোকানের সামনে দাঁড়িয়েই ভুলে গেছেন কি কিনতে এসেছিলেন (Sudden memory lapses)? কিংবা ঘরে ঢুকে ঠিক যে জিনিসটা নেওয়ার কথা ছিল, দরজা পেরোতেই সেটা মাথা থেকে উধাও! এমন ঘটনা এতটাই সাধারণ যে অনেকেই নিজের স্মৃতিশক্তি নিয়েই সন্দেহ করতে শুরু করেন। কিন্তু সত্যিই কি স্মৃতি কমে যাচ্ছে? নাকি মস্তিষ্কের কাজের ধরনেই লুকিয়ে আছে আসল রহস্য?

আমাদের মনে কোনও কাজের উদ্দেশ্য ধরে রাখতে working memory বা সক্রিয় স্মৃতির ভূমিকা রয়েছে। এই স্মৃতিতে একসঙ্গে সীমিত পরিমাণ তথ্য ধরে রেখে আমরা সাময়িকভাবে কোনও কাজ করি। সেই সময় নতুন কোনও তথ্য, কথাবার্তা বা অন্য কোনও কাজে মনোযোগ চলে গেলে আগের উদ্দেশ্যটি কিছুক্ষণের জন্য মনে না-ও থাকতে পারে (Sudden memory lapses)।
আরও পড়ুন – জি-৭-এ পৌঁছে গেল মেঘালয়ের ‘লাকাডং’!
অবশ্য একটি গবেষণাভিত্তিক ধারণার সম্পর্ক রয়েছে, যার নাম ‘Location Updating Effect’। তবে ব্যাপারটা যতটা সহজ বলে মনে হয়, আসলে ততটা নয়। বৈজ্ঞানিক গবেষণাগুলির ফল বলছে, কখনও এই প্রভাব দেখা যায়, আবার কখনও দেখা যায় না।
২০২১ সালে প্রকাশিত একটি গবেষণায় কয়েকটি আলাদা পরীক্ষার মাধ্যমে বিষয়টি পরীক্ষা করা হয়েছিল। ভার্চুয়াল পরিবেশ, ভিডিও এবং বাস্তবে হাঁটার মতো বিভিন্ন পরিস্থিতি ব্যবহার করা হয়। যখন অংশগ্রহণকারীদের একসঙ্গে অন্য একটি কাজও করতে হচ্ছিল, অর্থাৎ working memory-র ওপর বেশি চাপ ছিল, তখন এমন ধরনের সমস্যা (Sudden memory lapses) দেখা যায়।
তাহলে আমরা বাস্তবে এমনটা এত বেশি অনুভব করি কেন?
এর একটা সম্ভাব্য ব্যাখ্যা হল, আমাদের মাথায় একই সময়ে অনেক তথ্য ঘুরতে থাকে। ধরুন, আপনি ফোনটা নিতে ঘরে ঢুকেছেন। কিন্তু যাওয়ার পথে কারও সঙ্গে কথা বললেন, ফোনে একটা মেসেজ দেখলেন, টেবিলে রাখা অন্য কিছু চোখে পড়ল। অর্থাৎ আপনার মনোযোগের জায়গা বদলাতে থাকল। এই পরিস্থিতিতে কয়েক সেকেন্ড আগের ছোট্ট উদ্দেশ্যটি সাময়িকভাবে পিছনে চলে যেতে পারে।
এখানে ‘ইভেন্ট বাউন্ডারি’ বা একটি পরিস্থিতি থেকে অন্য পরিস্থিতিতে পরিবর্তনের ধারণাটিও গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা যায়, স্থান বা পরিবেশের পরিবর্তন মানুষের অভিজ্ঞতাকে আলাদা আলাদা ঘটনার অংশ হিসেবে সংগঠিত করতে পারে। এর ফলে আগের ঘটনার তথ্য মনে করার ধরন বদলাতে পারে।

আর এখানেই মজার ব্যাপার। অনেক সময় যে জিনিসটা মনে পড়ছিল না, সেটাই আবার আগের জায়গায় ফিরে গেলে বা কোনও পরিচিত সূত্র চোখে পড়লে হঠাৎ মনে পড়ে যায়। কারণ স্মৃতিটা হয়তো মুছে যায়নি—শুধু সেই মুহূর্তে সেটাকে মনে করা যাচ্ছিল না (Sudden memory lapses)।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—এমন হলে কি মস্তিষ্কে কোনও সমস্যা হচ্ছে?
সাধারণত মাঝে মাঝে এমন ভুলে যাওয়া মানেই স্মৃতিশক্তি লোপ পাচ্ছে নয়। National Institute on Aging-ও বলছে, মাঝেমধ্যে কিছু ভুলে যাওয়া স্বাভাবিক; কিন্তু ভুলে যাওয়ার সমস্যা যদি দৈনন্দিন কাজকর্মে বাধা দেয়, বারবার একই প্রশ্ন করতে হয়, পরিচিত জায়গায় পথ হারিয়ে ফেলেন বা সময়-স্থান-মানুষ সম্পর্কে অস্বাভাবিক বিভ্রান্তি তৈরি হয়, তখন চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত।

আরও পড়ুন – ‘পারিবারিক শিক্ষা’ নিয়ে খোঁটা! তাপসীকে ফের ‘সস্তা কপি’ কটাক্ষ কঙ্গনার
তাই হটাৎ একটা কাজ করতে করতে আরেকটা কাজ করতে গিয়ে কোনও কিছু ভুলে গেলে (Sudden memory lapses) নিজেকে নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। এটা যে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ, এমনটা বলার বৈজ্ঞানিক ভিত্তি নেই। শুধু সেই মুহূর্তে মস্তিষ্ক অন্য তথ্য নিয়ে এতটাই ব্যস্ত যে প্রয়োজনীয় কথাটাকে সামনে আনতে একটু সময় লাগছে। মস্তিষ্ক কীভাবে মনোযোগ, স্মৃতি আর বদলে যাওয়া পরিবেশকে একসঙ্গে সামলায়, তার সঙ্গেই বিষয়টি জড়িত।
