Homeরাজ্যTravel Update : ট্রেনের বিকল্প, দূরপাল্লার বাস পরিষেবা ক্রমশ জনপ্রিয় হচ্ছে!

Travel Update : ট্রেনের বিকল্প, দূরপাল্লার বাস পরিষেবা ক্রমশ জনপ্রিয় হচ্ছে!

- Advertisement -spot_img

হাওড়া থেকে দক্ষিণ ভারতে যাওয়ার জন্য এবার ট্রেনের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে সড়কপথ (Travel Update)। সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে প্রতিদিন বেঙ্গালুরু ও ভেলোরগামী বিলাসবহুল বাস পরিষেবা চালু রয়েছে।

লেখা – সৃজিতা মল্লিক

আরও পড়ুন – Flipkart: ফুড ডেলিভারি ব্যবসায় নামছে ফ্লিপকার্ট

চিকিৎসা, কর্মসূত্র বা অন্য প্রয়োজনে দক্ষিণ ভারত যাওয়ার ক্ষেত্রে অনেকের কাছেই এই বাস পরিষেবা (Travel Update) এখন বড় বিকল্প হয়ে উঠেছে। ট্রেনের টিকিটের অনিশ্চয়তা ও দীর্ঘ অপেক্ষার ঝামেলা এড়িয়ে মাত্র ৩৫ থেকে ৪০ ঘণ্টার মধ্যে হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাচ্ছে বেঙ্গালুরু বা ভেলোরে।

সাঁতরাগাছি থেকে সাধারণত সন্ধ্যার দিকে একাধিক বাস ছাড়ে (Travel Update)। যাত্রীদের চাপ বেশি থাকলে দিনের বেলাতেও অতিরিক্ত বাস চালানো হয়। এই রুটে চারটি স্বনামধন্য সংস্থার বিলাসবহুল ভলভো ও স্লিপার বাস নিয়মিত চলাচল করছে। যাত্রীদের জন্য রয়েছে আরামদায়ক বসার আসন এবং শোয়ার ব্যবস্থা। দীর্ঘ পথের যাত্রায় স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য আধুনিক সুবিধাও রাখা হয়েছে বাসগুলিতে।

আরও পড়ুন – Air Fryer : তেলহীন রান্নার জাদু নাকি স্বাস্থ্যের প্রচ্ছন্ন ঝুঁকি?

সাঁতরাগাছি থেকে বেঙ্গালুরু বা ভেলোর যাওয়ার ক্ষেত্রে বসার আসনের ভাড়া (Travel Update) প্রায় ৩,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা। অন্যদিকে স্লিপার আসনের ভাড়া ৫,০০০ টাকা থেকে ৭,০০০ টাকার মধ্যে। তবে মরশুম ও যাত্রীর চাপ অনুযায়ী ভাড়ায় কিছুটা পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন – Insulin Resistance : চিনি না খেলেও বাড়ছে ব্লাড সুগার? জানুন মুক্তির পথ!

যাত্রীদের সুবিধার জন্য অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই টিকিট কাটার সুযোগ রয়েছে (Travel Update)। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজন বা কম সময়ে দক্ষিণ ভারতে পৌঁছতে চাইলে এই বাস পরিষেবা অনেকের জন্য সুবিধাজনক হয়ে উঠেছে। ট্রেনের বিকল্প হিসাবে সাঁতরাগাছির এই দূরপাল্লার বাস পরিষেবা ক্রমশ জনপ্রিয় হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,479
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img