গ্রাহকদের জন্য নতুন আকর্ষণীয় প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। মাত্র ২০০ টাকার নতুন Vi Movies & TV প্ল্যানের মাধ্যমে একদিকে যেমন মিলবে ডেটা সুবিধা, তেমনই এক রিচার্জেই ব্যবহার করা যাবে ২০টি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম।
লেখা – সৃজিতা মল্লিক
সংস্থার দাবি, যাঁরা আলাদা আলাদা ওটিটি সাবস্ক্রিপশন কিনতে চান না এবং একই সঙ্গে মোবাইল ডেটা ও বিনোদনের সুবিধা চান, তাঁদের কথা মাথায় রেখেই এই প্ল্যান আনা হয়েছে। গ্রাহকরা Vi অ্যাপ বা অন্যান্য রিচার্জ প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্ল্যান সক্রিয় করতে পারবেন।
আরও পড়ুন – Cervical Cancer: Cervical Cancer রুখতে আশার আলো দেখছে ভারত !
এই প্ল্যানে ২৮ দিনের বৈধতার সঙ্গে মিলবে ৩০ জিবি হাই-স্পিড ডেটা। পাশাপাশি, যেসব এলাকায় ভোডাফোন আইডিয়ার ৫জি পরিষেবা চালু রয়েছে, সেখানে ব্যবহারকারীরা আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।

নতুন প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ হল ২০টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস। এর মধ্যে রয়েছে JioHotstar, SonyLIV, ZEE5, Lionsgate Play, ShemarooMe, ManoramaMAX, FanCode, Playflix, Klikk, Atrangii, Chaupal, OTTplay Live, Pocket Films, YuppTV, Addatimes, Kanccha Lannka, TimesPlay এবং NextGTV-সহ একাধিক জনপ্রিয় পরিষেবা। এসব প্ল্যাটফর্মে সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ স্পোর্টস, টিভি শো এবং বিভিন্ন আঞ্চলিক ভাষার কনটেন্ট দেখা যাবে।

ভোডাফোন আইডিয়া জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের দর্শকদের কথা মাথায় রেখে এই বান্ডেলে ১৬টি ভাষার জাতীয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক কনটেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, একটি সাবস্ক্রিপশন চারটি ডিভাইসে ব্যবহার করা যাবে এবং সমর্থিত প্ল্যাটফর্মে একসঙ্গে দুটি স্ক্রিনে কনটেন্ট স্ট্রিম করার সুবিধাও থাকবে।
আরও পড়ুন – Flipkart: ফুড ডেলিভারি ব্যবসায় নামছে ফ্লিপকার্ট
কম খরচে ডেটা ও একাধিক ওটিটি পরিষেবার সমন্বয় হওয়ায়, এই নতুন প্ল্যানটি বিনোদনপ্রেমী গ্রাহকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠতে পারে।



