জরায়ুমুখের ক্যানসার (Cervical Cancer) রুখতে বড় পদক্ষেপ ভারতের। নতুন ওষুধ শেটএ২ (SHetA2) নিয়ে আশাবাদী গবেষকরা। এই ওষুধ তৈরি করেছে ICMR-এর গবেষক দল।
লেখা – সোহিনী সেন
ওষুধের প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে Emcure Pharmaceuticals-কে।
HPV (Human papillomavirus)-জনিত প্রি-ক্যানসার (Pre-cancer) কোষকে লক্ষ্য করেই তৈরি হচ্ছে ওষুধটি।উদ্দেশ্য, ক্যানসারে রূপ নেওয়ার আগেই অস্বাভাবিক কোষ ধ্বংস করা।এই অবস্থাকে বলা হয় সার্ভিক্যাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া (CIN)।সুস্থ কোষের ক্ষতি কমানোর লক্ষ্যেই এই প্রযুক্তি তৈরি।
আরও পড়ুন –Travel Update : ট্রেনের বিকল্প, দূরপাল্লার বাস পরিষেবা ক্রমশ জনপ্রিয় হচ্ছে!

সফল হলে অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন কমতে পারে। বিশেষ করে সন্তান ধারণের বয়সের মহিলাদের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে। জরায়ুমুখের স্বাভাবিক টিস্যু অক্ষত রাখার সম্ভাবনা রয়েছে।ভবিষ্যতের গর্ভধারণের উপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন –Weight Loss : ওজন কমানোর ওষুধে, ডায়েটই আসল চাবিকাঠি!

ওষুধটি মুখে খাওয়ার বা local Therapy উপযোগী করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে গবেষণাগারে পাওয়া ফলই সবচেয়ে বড় সাফল্য।তবে রোগীদের ক্ষেত্রে একই ফল মিলবে কি না, তা এখনও প্রমাণিত নয়। নিরাপত্তা, সঠিক মাত্রা ও কার্যকারিতা এখনও পরীক্ষা করা হবে। সব পরীক্ষায় সফল হলেই নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পথ খুলবে।
নতুন ওষুধটি এখনও সাধারণ মানুষের জন্য বাজারে আসেনি। এখনই এটি চিকিৎসায় ব্যবহার করা যাবে না। ওষুধটির আরও ক্লিনিক্যাল ট্রায়াল বাকি। HPV-সম্পর্কিত অন্যান্য ক্যানসারের ক্ষেত্রেও ভবিষ্যতে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা হতে পারে।বিশেষজ্ঞদের মতে, এটি বড় সম্ভাবনা হলেও এখনও নিশ্চিত চিকিৎসা নয়। তাই আপাতত একে আশাব্যঞ্জক গবেষণার সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।



