HomeদেশTiger Conservation: বাঘের মৃত্যুতে লাগাম টানতে মরিয়া কেন্দ্র

Tiger Conservation: বাঘের মৃত্যুতে লাগাম টানতে মরিয়া কেন্দ্র

- Advertisement -spot_img

বিশ্ব বাঘ দিবস (International Tiger Day) এবছর গোটা দেশজুড়ে খুব বড় করে পালিত হয়নি। বরং নজর দেওয়া হয়েছে বাঘের শারীরিক সক্ষমতা ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে। চলতি বছরের বাঘশুমারি এখনও সম্পূর্ণ হয়নি। ফলে ২০২২ সালের হিসাবই দেখানো হচ্ছে কেন্দ্রের নজরদারি সংস্থার তরফে। আর সেই সংখ্যাটা ৩,৬৮২, যা গোটা বিশ্বের বাঘের প্রায় ৭০ শতাংশ।

আরও পড়ুন – Cervical Cancer: Cervical Cancer রুখতে আশার আলো দেখছে ভারত !

দেশের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে জাতীয় উদ্যানে ২০০৬ সাল থেকে বাঘশুমারি শুরু হওয়ার পর বাঘের সংখ্যা নির্দিষ্ট হারে বেড়ে চলেছে। ২০০৬ সালে যা ছিল ১,৬৫৭, তা এখন সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। বাংলার সুন্দরবনে যেখানে ২০১৮ সালে বাঘের সংখ্যা ছিল ৮০-র ঘরে, ২০২২ সালে তা ১০০ পার করেছে।

আরও পড়ুন – Vi OTT: ২০০ টাকায় ২০টি ওটিটি প্ল্যাটফর্ম

বাঘের সংখ্যা বাড়ার সঙ্গে বেড়েছে বাঘের মৃত্যু। তবে সাম্প্রতিক নজরদারির কারণে কমানো সম্ভব হয়েছে সেই মৃত্যুর হারও। ২০২৩ সালে যেখানে ১৮২টি বাঘের মৃত্যু হয়েছিল, সেখানে ২০২৫ সালে বাঘ মারা গিয়েছে ১৭৪টি। ২০২৬-এ সেই সংখ্যা আরও কমানোর চেষ্টা চলছে। জুলাই মাস পর্যন্ত মৃত্যু হয়েছে ১১৪টি বাঘের।

তবে ২০২৫ সালে মারা যাওয়া ১৪০টি বাঘের মৃত্যুর কারণ অজানা। ফলে কেন্দ্রের ন্যাশনাল টাইগার কনসার্ভেশন অথরিটি (National Tiger Conservation Authority) চাইলেও যেটুকু খামতি রয়ে যাচ্ছে, তা বাঘশুমারির শেষে সমাধান হবে বলেই আশা করা হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,556
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img