ঋষিকেশ (Rishikesh) মানেই গঙ্গা, পাহাড় আর আধ্যাত্মিকতার মেলবন্ধন। এবার সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হল নতুন এক আকর্ষণ। পর্যটকদের জন্য খুলে গেল বহু প্রতীক্ষিত বজরং সেতুর স্কাইওয়াক (Skywalk)।
লক্ষ্মণ ঝুলার (Lakshman Jhula) কাছেই তৈরি হয়েছে এই আধুনিক সেতু। এই সেতুর সবচেয়ে বড় আকর্ষণ হল কাঁচের তৈরি স্কাইওয়াক (Skywalk)। স্বচ্ছ কাঁচের মেঝের উপর দাঁড়িয়ে নিচে বয়ে চলা গঙ্গার দৃশ্য দেখার সুযোগ পাবেন পর্যটকরা। পাহাড়, নদী আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য একসঙ্গে উপভোগ করা যাবে এখান থেকে।
আরও পড়ুনঃ পাহাড়ি উপত্যকায় প্রেমের ঠিকানা: বাস্তবে কোথায় এই ‘মুসাফির ক্যাফে’?
প্রায় ১৩২ মিটার দীর্ঘ এই সেতুতে আধুনিক নকশার পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বও বজায় রাখা হয়েছে। গঙ্গার উপর এই নতুন স্থাপত্য পর্যটকদের কাছে হয়ে উঠতে পারে নতুন সেলফি (Selfie) পয়েন্ট।
পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ এবং পরিকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য প্রবেশমূল্য (Entry Fee) ব্যবস্থা রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য ১০০ টাকা এবং শিশুদের জন্য ৫০ টাকা করে নেওয়ার ব্যবস্থা রয়েছে।
নির্দিষ্ট সময় মেনে পর্যটকদের প্রবেশ করতে হবে। সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।স্কাইওয়াকে নিরাপত্তার জন্য বিশেষ কর্মী (Staff) নজরদারিতে থাকবেন, যাতে দর্শনার্থীদের অভিজ্ঞতা নিরাপদ ও সুন্দর হয়।
আরও পড়ুনঃ গোয়ার মজা এবার মন্দারমনিতে!
ঋষিকেশের অন্যতম পরিচিত স্থান লক্ষ্মণ ঝুলার আধুনিক বিকল্প হিসেবেও তৈরি হয়েছে বজরং সেতু। পুরনো ঐতিহ্যকে ধরে রেখে নতুন প্রজন্মের পর্যটকদের জন্য এটি তৈরি করা হয়েছে।
প্রায় এক শতাব্দী ধরে লক্ষ্মণ ঝুলা ছিল ঋষিকেশের অন্যতম প্রতীক। নতুন বাজরং সেতু সেই ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার নতুন অধ্যায় যোগ করেছে। দেশ-বিদেশের পর্যটকদের কাছে ঋষিকেশের জনপ্রিয়তা আরও বাড়াবে এই নতুন সংযোজন—এমনটাই আশা করছে প্রশাসন ও পর্যটন মহল।



