বর্ষা আর ইলিশ (Ilish) — এই দুই যেন বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। কিন্তু বর্ষার মরসুমে ইলিশের (Ilish) চাহিদা যেমন বাড়ে, তেমনই বাজারে সক্রিয় হয়ে ওঠে কিছু অসাধু ব্যবসায়ী। ইলিশের ঘাটতি এবং চড়া দামের সুযোগ নিয়ে অনেক জায়গায় সার্ডিন বা চন্দনা মাছকে ইলিশ (Ilish) বলে বিক্রি করা হচ্ছে। চেহারায় কিছুটা মিল থাকায় অনেক ক্রেতাই না বুঝে সেই মাছ কিনে ফেলছেন। বাড়িতে রান্নার পরই বোঝা যাচ্ছে, স্বাদ-গন্ধে সেটি মোটেও ইলিশ নয়।
তবে কয়েকটি সহজ লক্ষণ জানলে খুব সহজেই আসল ইলিশ (Ilish) ও নকল মাছের মধ্যে পার্থক্য বোঝা সম্ভব।
১. মাছের গড়ন দেখুন
আসল ইলিশের (Ilish) শরীরের গঠনই তাকে আলাদা করে। একটি তাজা ইলিশের (Ilish) পিঠ ও পেট সমানভাবে বাঁকানো থাকে। দেখতে অনেকটা তাঁতের মাকুর মতো লাগে।
আরও পড়ুন- Artificial Intelligence: ডিজিটাল নিরাপত্তার বড় পাঠ! ChatGPT-জেমিনাইয়ে কী বলবেন, কী বলবেন না
অন্যদিকে সার্ডিন বা চন্দনা মাছের পেটের অংশ তুলনামূলক বেশি ফুলে ও বাঁকানো হয়। ফলে মাছটির গড়ন ইলিশের (Ilish) মতো ভারসাম্যপূর্ণ দেখায় না।
২. আকারের দিকে নজর দিন
একটি পূর্ণবয়স্ক ইলিশের (Ilish) দৈর্ঘ্য প্রায় ৭৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। বিপরীতে সার্ডিন বা চন্দনা মাছ (Toli shad) সাধারণত ৬ থেকে ২০ সেন্টিমিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
তাই খুব ছোট আকারের মাছকে ইলিশ (Ilish) বলে বিক্রি করলে সতর্ক হওয়াই ভালো।
৩. গন্ধই সবচেয়ে বড় পরিচয়
ইলিশ (Ilish) চেনার অন্যতম নির্ভরযোগ্য উপায় তার নিজস্ব মিষ্টি ও তাজা গন্ধ। কাঁচা ইলিশ (Ilish) নাকের কাছে আনলেই একটি আলাদা সুবাস পাওয়া যায়, যা মাছপ্রেমীরা সহজেই চিনতে পারেন।
অন্যদিকে সার্ডিন বা চন্দনা মাছে (Toli shad) সেই পরিচিত ইলিশের (Ilish) সুবাস থাকে না। তাই মাছ কেনার আগে গন্ধ শুঁকে নেওয়া বুদ্ধিমানের কাজ।
৪. পাখনা ও লেজের রঙ দেখুন
তাজা ইলিশের (Ilish) পাখনা ও লেজ সাধারণত পরিষ্কার সাদাটে হয়।
অন্যদিকে সার্ডিন বা চন্দনা মাছের (Toli shad) লেজ ও পাখনায় ঘোলাটে বা ময়লাটে আভা দেখা যায়। এই সূক্ষ্ম পার্থক্য লক্ষ্য করলেও জালিয়াতি ধরা সম্ভব।
৫. মাছ কতটা টাটকা, তা বুঝবেন কীভাবে?
টাটকা ইলিশ (Ilish) হাতে তুললে মাছটি শক্ত ও টানটান অনুভূত হবে।
কিন্তু যদি মাথা ও লেজ নিচের দিকে ঝুলে পড়ে, তাহলে বুঝতে হবে মাছটি অনেক দিন বরফে রাখা বা বাসি। এমন মাছ রান্না করলেও ইলিশের (Ilish) আসল স্বাদ পাওয়া যায় না।
আরও পড়ুন- Lymphoma Cancer : শরীরে নীরবে বেড়ে উঠছে লিম্ফোমা ক্যান্সার! বুঝবেন কী করে?
কেনার আগে একটু সতর্ক থাকুন
ইলিশের (Ilish) দাম যেমন বেশি, তেমনই এই মাছকে ঘিরে প্রতারণার ঘটনাও বাড়ছে। তাই শুধু মাছের রুপোলি রং দেখে নয়, গড়ন, আকার, গন্ধ, পাখনার রং এবং টাটকাভাব— এই পাঁচটি বিষয় ভালোভাবে পরীক্ষা করেই ইলিশ (Ilish) কিনুন। সামান্য সতর্কতাই আপনাকে নকল মাছের ফাঁদ থেকে বাঁচাতে পারে।



