বয়স শুধু সংখ্যার হিসেব হলেও, সময়ের সঙ্গে সঙ্গে শরীরে তার প্রভাব পড়তে শুরু করে। (Sleep Wrinkles) ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া, বলিরেখা বা সূক্ষ্ম দাগ— এগুলো অনেক সময় বয়স বাড়ার স্বাভাবিক লক্ষণ হিসেবে ধরা হয়। তবে শুধু বয়সই নয়, দৈনন্দিন কিছু অভ্যাসও ত্বকে অকাল বার্ধক্যের ছাপ ফেলতে পারে। তার মধ্যে অন্যতম হল ভুল ভঙ্গিতে ঘুমোনো।
বিশেষজ্ঞদের মতে, অনেকেই এক দিকে কাত হয়ে বা বালিশে মুখ গুঁজে দীর্ঘ সময় ঘুমোন। টানা ৭-৮ ঘণ্টা একই ভঙ্গিতে থাকার ফলে মুখের ত্বকের উপর ক্রমাগত চাপ পড়ে। এই চাপের কারণে যে ভাঁজ তৈরি হয়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে ‘স্লিপ রিঙ্কল’(Sleep Wrinkles)বলা হয়।
আরও পড়ুন – Stunning Shimla : সিমলার বুকে লুকিয়ে কোন চমক?

চিকিৎসকরা বলেন, কম বয়সে সকালে ঘুম থেকে ওঠার পর মুখে যে দাগ দেখা যায়, (Sleep Wrinkles) তা কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যায়। কারণ তখন ত্বকে পর্যাপ্ত কোলাজেন থাকে। কিন্তু ৩০ বছরের পর থেকে কোলাজেনের উৎপাদন ধীরে ধীরে কমতে শুরু করে। ফলে একইভাবে বালিশে মুখ চেপে ঘুমোলে সেই অস্থায়ী দাগই সময়ের সঙ্গে স্থায়ী বলিরেখায় পরিণত হতে পারে।
কী করলে এই সমস্যা এড়ানো সম্ভব?
বিশেষজ্ঞের পরামর্শ, (Sleep Wrinkles) বালিশে মুখ চেপে না শুয়ে মাথা বালিশে রেখে সোজা হয়ে ঘুমোনোর অভ্যাস গড়ে তোলা উচিত। এতে মুখের ত্বকের উপর অপ্রয়োজনীয় চাপ পড়ে না এবং বলিরেখার ঝুঁকিও কমে। পাশাপাশি, একটু উঁচু বালিশ ব্যবহার করলে সকালে মুখের ফোলাভাবও অনেকটাই কম হতে পারে।
আরও পড়ুন – Shah Rukh Khan: বড়দিনে মহাসংগ্রাম! ‘অ্যাভেঞ্জার্স’-কে টেক্কা দিতে প্রস্তুত বলিউডের ‘কিং’-খান
মনে রাখবেন
ত্বকের যত্ন শুধু প্রসাধনী বা দামি স্কিন কেয়ারেই সীমাবদ্ধ নয়। (Sleep Wrinkles) প্রতিদিনের ছোট ছোট অভ্যাস— বিশেষ করে ঘুমোনোর সঠিক ভঙ্গি— দীর্ঘদিন ত্বককে সুস্থ, টানটান এবং সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।



