সৌভিক মোহন্ত:
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগেই দুশ্চিন্তার কালো মেঘ ভারতীয় শিবিরের ওপরে (Shubman Injury)। প্রস্তুতি ম্যাচে নামার আগেই চোট পেলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল শুভমন গিল Shubman Gill। তাও আবার দুবার চোট পেলেন তিনি। আর এই ঘটনা যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না।
আগামী ১৫ অগাস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে টিম ইন্ডিয়া। তার আগে অবশ্য তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। কিন্তু সেখানেই অনুশীলনের সময় চোট পেলেন শুভমন গিল Shubman Gill। ব্যাটিং করার সময় একটি বল তাঁর বাঁ হাতে লাগে (Shubman Injury)। এরপরই দেখা যায় যে ফিজিওর তত্ত্বাবধানে মাঠ ছাড়েন শুভমন গিল। যদিও কিছুক্ষণ পরই প্র্যাকটিস নেটে ফিরেছিলেন শুভমন গিল Shubman Gill। কিন্তু স্পিনারদের বিরুদ্ধেই বাকি সময় অনুশীলনটা করেন তিনি।
আরও পড়ুন – সাপলুডো শুধু খেলা নয়, জীবনের পাঠও বটে!

এরপর আরেকবার ফিল্ডিং অনুশীলনের সময় ক্যাচ ধরকে গিয়ে ফের হাতে চোট পান (Shubman Injury)। আর এই দৃশ্যটা গৌতম গম্ভীরের Gautam Gambhir চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে চোট নিয়ে কার্যত জেরবার ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চোটেক কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ Jasprit Bumrah। একইসঙ্গে হর্ষিত রানা এবং ওয়াশিংটন সুন্দরও সাইডলাইনে। সাই সুদর্শন চোট সারিয়ে উঠলেও প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না।
আরও পড়ুন – বয়স নয়, রাতে বালিশই বাড়িয়ে দিচ্ছে বলিরেখা! জানলে আজই বদলাবেন ঘুমের ভঙ্গি
এমন পরিস্থিতিতে শুভমন গিল Shubman Gill এমন চোট পাওয়া যে ভারতীয় শিবিরের চিন্তার বড়সড় কারণ হয়ে উঠতে পারে তা বলার অপেক্ষা রাখে না। শ্রীলঙ্কার মাটিতে এটাই আবার শুভমন গিলের প্রথম টেস্ট ম্যাচ। সেইসঙ্গে ভারতের ২০২৫-২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলও শুরু হচ্ছে এই সিরিজ দিয়েই। শ্রীলঙ্কার স্পিনিং ট্র্যাকের কঠিন চ্যালেঞ্জ ভারত কেমনভাবে উতরায় সেটাই দেখার।



