Homeলাইফস্টাইলFlipkart: ৫০% পর্যন্ত দাম কম! ফ্লিপকার্ট সেলে ৪৩ ইঞ্চির স্মার্ট টিভি মিলছে...

Flipkart: ৫০% পর্যন্ত দাম কম! ফ্লিপকার্ট সেলে ৪৩ ইঞ্চির স্মার্ট টিভি মিলছে ১৫ হাজারেরও কমে

- Advertisement -spot_img

ফ্লিপকার্টের (Flipkart) ফ্রিডম সেল ঘিরে ক্রেতাদের মধ্যে বাড়ছে আগ্রহ। বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট টিভিতে মিলছে বড়সড় ছাড়। বিশেষ করে ৪৩ ইঞ্চির একাধিক এলইডি ও কিউএলইডি স্মার্ট টিভি এখন আগের তুলনায় অনেক কম দামে কেনার সুযোগ রয়েছে। এর সঙ্গে নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ডে অতিরিক্ত ছাড় এবং পুরনো টিভি বা অন্য ডিভাইস বদলে নেওয়ার সুযোগও থাকছে।

২৬,৪৯৯ টাকায় শাওমির ৪৩ ইঞ্চি কিউএলইডি টিভি

Xiaomi-এর ৪৩ ইঞ্চির এফএক্স প্রো কিউএলইডি ৪কে স্মার্ট টিভির দাম ৪৪,৯৯৯ টাকা থেকে কমে ২৬,৪৯৯ টাকা হয়েছে। অর্থাৎ প্রায় ৪১ শতাংশ ছাড়। নির্দিষ্ট ফ্লিপকার্ট (Flipkart) এসবিআই ও ফ্লিপকার্ট অ্যাক্সিস কার্ডে অতিরিক্ত ছাড়ের পাশাপাশি এসবিআই এবং এইচডিএফসি কার্ডেও আলাদা অফার রয়েছে। এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন – এক রাতে সূর্যগ্রহণ-উল্কাবৃষ্টির ডাবল সারপ্রাইজ!

১৫ হাজারের কমে বেস্টনের ৪৩ ইঞ্চি টিভি

BESTON-এর ৪৩ ইঞ্চি ফুল এইচডি এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির দাম ২৩,৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ১৪,৮৯৯ টাকা। (Flipkart) নির্দিষ্ট কার্ডে আরও ছাড় এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধা রয়েছে। গুগল অ্যাসিস্ট্যান্ট-সহ অ্যান্ড্রয়েড টিভি প্ল্যাটফর্মে চলে এই মডেল।

অর্ধেক দামে Realme TechLife ৪কে টিভি

realme TechLife-এর ৪৩ ইঞ্চি আল্ট্রা এইচডি ৪কে এলইডি স্মার্ট গুগল টিভির দাম ৪৫,৯৯৯ টাকা থেকে কমে ২২,৬৯৯ টাকা হয়েছে। অর্থাৎ প্রায় ৫০ শতাংশ ছাড়। নির্দিষ্ট কার্ডে অতিরিক্ত ছাড়ের পাশাপাশি এক্সচেঞ্জ অফারও রয়েছে। (Flipkart) গুগল টিভি প্ল্যাটফর্ম এবং ডলবি ভিশন সাপোর্ট রয়েছে এই মডেলে।

২১,৯৯৯ টাকায় Motorola-র ৪৩ ইঞ্চি টিভি

Motorola-এর ৪৩ ইঞ্চি কিউএলইডি ফুল এইচডি স্মার্ট গুগল টিভির দাম ৪২,৯৯৯ টাকা থেকে কমে ২১,৯৯৯ টাকা হয়েছে। নির্দিষ্ট কার্ডে অতিরিক্ত ছাড়ের পাশাপাশি এক্সচেঞ্জ অফারও মিলছে। টিভিটি গুগল টিভি প্ল্যাটফর্মে চলে।

আরও পড়ুন – ই-কেওয়াইসি না করলেই বড় ধাক্কা! গ্যাস কিনতে হতে পারে প্রায় দ্বিগুণ দামে

১৪,৯৯৯ টাকায় Kodak-এর ৪৩ ইঞ্চি টিভি

Kodak স্পেশাল এডিশনের ৪৩ ইঞ্চি ফুল এইচডি এলইডি স্মার্ট টিভির দাম ২০,৯৯৯ টাকা থেকে কমে ১৪,৯৯৯ টাকা হয়েছে। নির্দিষ্ট কার্ডে অতিরিক্ত ছাড় এবং এক্সচেঞ্জ অফার রয়েছে। বেজ়েল-লেস ডিজাইনের এই টিভিতে স্মার্ট টিভি ফিচারও রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,614
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img