HomeখেলাEast Bengal : ফাইভ স্টার পারফরম্যান্সে মোহনবাগানকে ছুঁল ইস্টবেঙ্গল

East Bengal : ফাইভ স্টার পারফরম্যান্সে মোহনবাগানকে ছুঁল ইস্টবেঙ্গল

- Advertisement -spot_img

সৌভিক মোহন্ত

আবারও একটা বড় জয় ইস্টবেঙ্গলের East Bengal । সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ৫-০ গোলে জয় তুলেো নিল আন্তোনিও লোপেজ হাবাসের দল East Bengal। সেইসঙ্গে দলের এই পারফরম্যান্স যে এএফসির আগে লাল-হলুদ কোচকে বেশ খানিকটা নিশ্চিন্ত করল তাও বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচ জিতলেও অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ইস্টবেঙ্গলের খুবই কম।

আরও পড়ুন: ৫০% পর্যন্ত দাম কম! ফ্লিপকার্ট সেলে ৪৩ ইঞ্চির স্মার্ট টিভি মিলছে ১৫ হাজারেরও কমে

পরের ম্যাচে ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গলের (East Bengal FC) চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানই (Mohun Bagan Super Giant)। গত ম্যাচে মোহনবাগানের (Mohun Bagan Super Giant) কাছে এই সাউথ ইউনাইটেড ৮ গোলে হেরেছিল। লাল-হলুদ ব্রিগেডের থেকেও যে সমর্থকদের তেমনই একটা বড় ব্যবধানে জয়ের প্রত্যাশা ছিল তা শুরু থেকেই ছিল স্পষ্ট। আনোয়ার, রশিদরা কিন্তু একেবারেই হতাশ করেননি তাদের সমর্থকদের। ম্যাচের ৬ মিনিট থেকে শুরু হয় গোল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ডেভিডের গোলেই সম্পূর্ণ হয় ৫ গোলের বৃত্ত।


ম্যাচের শুরু থেকেই এদিন দাপট ছিল ইস্টবেঙ্গলের (East Bengal FC)। তবে এদিন লাল-হলুদের প্রথম একাদশে নতুন বিদেশি ক্রিসকে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন হাবাস। শুরু থেকেই এদিন আক্রমণের গতি বাড়িয়েছিল লাল-হলুদ ব্রিগে। সেখানেই প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড কার্যত সেভাবে কোনওরকম সুযোগই পায়নি। বলা ভাল গোটা ম্যাচটা তাদের রক্ষণ সামাল দিতেই কেটে গিয়েছিল। ৬ মিনিটের মাথায় র্যামিরেজের গোল। সুযোগ নষ্ট না হলে কিছুক্ষণের মধ্যে নিজের নামে দ্বিতীয় গোলটাও করে ফেলতে পারতেন র্যামিরেজ। অবশ্য দ্বিতীয় গোল পেতে ইস্টবেঙ্গলকে (East Bengal FC) বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২৪ মিনিটের মাথাতেই রশিদের গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: অতিরিক্ত চিন্তাতেই কি হারিয়ে ফেলছেন নিজেকে?


বিরতির পরও ম্যাচের চিত্রটা একেবারেই বদলায়নি। বরং আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। দূরপাল্লার শটে হার্দিক ভাটের গোল। ম্যাচের ৮১ মিনিটে বিপিনের গোলে ততক্ষণে ম্যাচের ভবিষ্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। একেবারে শেষ মুহূর্তে ডেভিডের গোলের ইস্টবেঙ্গলের (East Bengal FC) পাঁচ গোলের বৃত্ত সম্পূর্ণ। তবে আরও কিছু সহজ সুযোগ সেভাবে নষ্ট না করলে, ইস্টবেঙ্গলের (East Bengal FC)গোলের সংখ্যাটা মোহনবাগানের (Mohun Bagan Super Giant) মতো হতেই পারত।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,614
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img