HomeখেলাEast Bengal FC: ইস্টবেঙ্গলে আসছেন না রাউল, এএফসিতে নেই নাচো

East Bengal FC: ইস্টবেঙ্গলে আসছেন না রাউল, এএফসিতে নেই নাচো

- Advertisement -spot_img

সৌভিক মোহন্ত

এএফসি কাপের আগেই দুঃসংবাদ ইস্টবেঙ্গল শিবিরে (East Bengal FC)। শেষ চেষ্টা করেও স্প্যানিশ ফরোয়ার্ডকে Raúl Alcaina দলে নিতে পারল না ইস্টবেঙ্গল East Bengal FC। লাল-হলুদ শিবিরে আসছেন না রাউল। শোনাযাচ্ছে শেষপর্যন্ত দর কষাকষিতে তিনি নাকি রাজি হননি।

এরপরই ভারতে না আসার কথা জানিয়ে দিয়েছেন এই তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড Raúl Alcaina। দল গোছানোর পথে এটা যে ইস্টবেঙ্গল East Bengal FC টিম ম্যানেজমেন্টের অস্বস্তি খানিকটা হলেও বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: মৃত্যুকে হারিয়ে অবিশ্বাস্য জয়!

বেশ কয়েকদিন ধরেই রাউলের (Raúl Alcaina) সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল। কিন্তু লাল-হলুদ শিবিরের East Bengal FC তরফ থেকে যে প্রস্তাবটা দেওয়া হচ্ছিল সেটাই নাকি মেনে নিচ্ছিলেন না রাউল Raúl Alcaina। সূত্রের খবর অনুযায়ী ইস্টবেঙ্গলে East Bengal FC যোগ দেওয়ার জন্য প্রায় সাত থেকে আট কোটি টাকা নাকি দাবী করেছিলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড । আর সেটা নিয়েই ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে দর কষাকষি শুরু হয়েছিল এই ২৬ বর্ষীয় স্প্যানিশ ফরোয়ার্ডের সঙ্গে।

আরও পড়ুন: আনফিল্টার্ড রূপে কাঁপন ধরালেন যশ, কেমন হল গীতু মোহানদাসের ডার্ক ফেয়ারিটেল?


শেষপর্যন্ত না খেলারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্যদিকে রবিবার থেকেই এএফসি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল লাল-হলুদ ব্রিগেড East Bengal FC। কিন্তু সেখানেই খেলতে পারবেন না নাচো মনোস্লাভ (Nacho Monsalve)। ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন তিনি। আপাতত চিকিত্সকের তত্ত্বাবধানে রয়েছেন নাচো। তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকিও নিতে চাইছেন না আন্তোনিও লোপেজ হাবাস । আগামী ১২ অগাস্ট এই তারকা ডিফেন্ডারকে ছাড়াই নামবে ইস্টবেঙ্গল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,614
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img