পহেলগাঁও হামলার (Pahalgam Attack) পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) প্রথম প্রশ্নই ছিল—কারা এই হাম.লা চালিয়েছে, দায়ী কারা? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) এক সাক্ষাৎকারে জানালেন, হাম.লার নেপথ্যে থাকা ব্যক্তিদের পরিচয় দ্রুত নিশ্চিত করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী।

ডিসকভারি (Discovery)-র তথ্যচিত্র Declassified: Operation Sindoor-এ ডোভাল জানান, ২২ এপ্রিল ২০২৫-এর পহেলগাঁও সন্ত্রাসবাদী হাম.লার (Pahalgam Attack) সময় সৌদি আরবে ছিলেন প্রধানমন্ত্রী। হাম.লার খবর পেয়ে সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন তিনি।
আরও পড়ুন – লালকেল্লায় মোদির মাথায় নজরকাড়া পাগড়ি, জানেন এর বিশেষত্ব কী?
দেশে ফেরার পর বিমানবন্দরেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। ডোভালের কথায়, প্রথমে হাম.লার সমস্ত তথ্য জানতে চান মোদী। এরপরই জানতে চান, হাম.লার (Pahalgam Attack) পিছনে কারা রয়েছে এবং কারা দায়ী। সেই তথ্য দ্রুত পাওয়ার ওপর জোর দেন তিনি।
পহেলগাঁও হাম.লায় (Pahalgam Attack) ২৬ জনের মৃত্যু হয়েছিল। ঘটনার পর ভারতের পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। ডোভাল জানান, ভারতের বার্তা ছিল—সন্ত্রা.সের বিরুদ্ধে সংযমকে দুর্বলতা হিসেবে দেখা যাবে না।
অপারেশন সিঁদুরে (Operation Sindoor) পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে (PoK) থাকা সন্ত্রাস.বাদী পরিকাঠামোকে লক্ষ্য করা হয়।
সেই হাম.লার জেরে সংঘাত আরও বাড়ে। প্রায় ৮৮ ঘণ্টা পর ১০ মে সন্ধ্যায় দুই দেশ সমঝোতায় পৌঁছয়।
ডোভাল আরও বলেন, সন্ত্রা.সের বিরুদ্ধে লড়াইকে কোনও নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রাখা হবে না। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ করতে প্রস্তুত ভারত।
আরও পড়ুন – ক্যালেন্ডারে লাল দাগ! আপনার কাছে ১৫ই আগস্ট মানে কী শুধুই ছুটির আমেজ ?
অপারেশন সিঁদুর নিয়ে ডোভালের এই বক্তব্য তাঁর প্রথম সাক্ষাৎকার, যা ওই অভিযানের সিদ্ধান্ত গ্রহণ ও পরবর্তী ঘটনাপ্রবাহ সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে।



