Homeরাজ্যBiman Bose is currently stable : বিমান বসুর বুকে পেসমেকার, কেমন আছেন...

Biman Bose is currently stable : বিমান বসুর বুকে পেসমেকার, কেমন আছেন প্রবীণ বামনেতা?

হৃৎস্পন্দনের ছন্দ স্বাভাবিক রাখতে পেসমেকার বসানো হল প্রবীণ বামনেতা বিমান বসুর(Biman Bose) বুকে। ৮৭ বছরের বামফ্রন্ট চেয়ারম্যান (Biman Bose) বর্তমানে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ চিকিৎসাধীন। শনিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে বিমান বসুর বুকে পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানিয়েছেন সেলিম। ফলে আপাতত উদ্বেগের কোনও কারণ নেই বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Biman Bose

সেলিম আরও জানান, চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আপাতত বিমান বসুর (Biman Bose) সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে নিষেধ করা হয়েছে। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।

আরও পড়ুন – চিনির দামে লাগামহীন দৌড়, ইথানলের জন্যই কি তৈরি হল সংকট?

সিপিএম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন বিমান বসু(Biman Bose) । যাত্রাপথে বিমানের মধ্যেই তিনি সামান্য অসুস্থতা অনুভব করেন। দিল্লি বিমানবন্দরে নামার পর তাঁকে (Biman Bose) সরাসরি দলের দিল্লির দফতর একে গোপালন ভবনে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকেরা। তাঁর (Biman Bose) শারীরিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ মেনেই এরপর বিমান বসুকে (Biman Bose) দিল্লির এমসে ভর্তি করা হয়।

আরও পড়ুন – খাবারেই চিনুন ভারতের বিভিন্ন শহর!

হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর (Biman Bose) বুকে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রবীণ এই বামনেতা (Biman Bose) । তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছে সিপিএম নেতৃত্বও।

Stay Connected
Must Read