বিকেল হলেই খিদেটা (healthy evening snacks) যেন একটু বেশি চেপে বসে। সামনে তখন বিস্কুট, চিপস কিংবা অন্য কোনও প্যাকেটজাত খাবার খেতে ইচ্ছা করে । কিন্তু এই অভ্যাসটাই যদি একটু বদলে ফেলা যায়? ভাবছেন কী দিয়ে? বাড়ির রান্নাঘরে থাকা কয়েকটি পরিচিত খাবার দিয়েই সেই বিকেলের খিদে মেটানো যায়, তাও আবার পুষ্টির দিকটা মাথায় রেখে। আর সেগুলির মধ্যে এমন কিছু খাবার রয়েছে, যেগুলি প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ।
বিকেলের খিদে (healthy evening snacks) মেটানোর খাবারের তালিকায় রয়েছে ভাজা ছোলা, মাখানা-চিনাবাদামের চাট, পনির, স্প্রাউটস (অঙ্কুরিত ডাল) এবং ছাতু। লক্ষ্য একটাই—খিদে মেটানোর পাশাপাশি এমন খাবার বেছে নেওয়া, যা পুষ্টির দিক থেকেও কিছুটা এগিয়ে।
আরও পড়ুন – ফ্রিজে ফল রাখছেন? অজান্তেই কি পুষ্টিগুণ নষ্ট হচ্ছে? জেনে নিন আসল সত্য!
প্রথমেই আসা যাক ভাজা ছোলায়। বিকেলের খিদে (healthy evening snacks) মেটাতে এই মুচমুচে খাবারটি বেশ সহজ একটি বিকল্প। ছোলায় রয়েছে প্রোটিন এবং ফাইবার (আঁশ), যা পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। বাড়িতে বা অফিসে সহজেই সঙ্গে রাখা যায়। স্বাদে একটু বদল আনতে চাইলে এর সঙ্গে কালো নুন, ভাজা জিরে গুঁড়ো মেশানো যায়।

এরপরেই রয়েছে মাখানা ও চিনাবাদামের চাট। বিকেলে মুচমুচে ও পুষ্টিকর কিছু খেতে (healthy evening snacks) ইচ্ছে করলে মাখানা ও চিনাবাদামের চাটও হতে পারে আরেকটি বিকল্প। মাখানায় রয়েছে ভাল মানের ফাইবার, যা অন্ত্র ভাল রাখতে সাহায্য করে। এ ছাড়াও প্রোটিন, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো খনিজ রয়েছে মাখানায়। যেহেতু মাখানায় ম্যাগনেশিয়াম রয়েছে, তাই হার্ট ভাল রাখতেও সাহায্য করে এটি। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর মাখানার গ্লাইসেমিক ইনডেক্সও কম। তাই ডায়াবেটিকদের জন্য এই খাবার নিরাপদ। মাখানার সঙ্গে চিনাবাদাম যোগ করলে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট (চর্বি) পাওয়া যায়। সামান্য ঘি ও মশলা দিয়ে তৈরি করা যায় এই চাট। তবে একটা বিষয় মাথায় রাখা জরুরি—স্বাদ ভালো লাগায় বেশি খেয়ে ফেলার সম্ভাবনা থাকে। তাই পরিমাণটা নিয়ন্ত্রণে রাখাই ভালো।

এবার পনির। বাড়িতে পনির থাকলে বিকেলের জলখাবারের (healthy evening snacks) জন্য আলাদা কিছু বানানোর প্রয়োজন নেই। ছোট টুকরো করে সরাসরি খাওয়া যায়, আবার তাওয়ায় হালকা মশলা দিয়েও তৈরি করা যায়। পনিরের প্রোটিন বিকেলের খাবারকে আরও পেটভরা করে তুলতে সাহায্য করতে পারে।

তালিকায় রয়েছে স্প্রাউটস (অঙ্কুরিত ডাল)-ও। সেদ্ধ মুগ স্প্রাউটসের সঙ্গে টমেটো, পেঁয়াজ, লেবুর রস ও চাট মশলা মিশিয়ে বানানো যায় সহজ চাট (healthy evening snacks)। প্রোটিন ও ফাইবারের পাশাপাশি এতে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানও থাকে।অঙ্কুরিত মুগ ডাল দিয়ে স্যালাড বানিয়ে খাওয়া কিন্তু বেশ স্বাস্থ্যকর, যা ওজন কমানোর পক্ষে অত্যন্ত কার্যকরী।

সবশেষে রয়েছে ছাতু। ভাজা ছোলার গুঁড়ো দিয়ে তৈরি ছাতুর সঙ্গে ঠান্ডা জল, লেবুর রস ও জিরে মিশিয়ে নেওয়া যায়। এতে প্রোটিন ও ফাইবার রয়েছে। চিনিযুক্ত প্যাকেটজাত পানীয়ের বদলে এটি হতে পারে বিকেলের খাবারের সহজ একটি বিকল্প (healthy evening snacks)।ফলে বিকেলের খিদে পেলে মিষ্টি প্যাকেটজাত পানীয়ের বদলে এটি হতে পারে পুষ্টিকর একটি বিকল্প।

আরও পড়ুন – বাড়িতে BP মাপার সময় এই ভুল করছেন না তো?
তাই বিকেল ৫টার খিদে মানেই চিপস বা বিস্কুট—এমনটা নয়। একটু নজর ঘোরালেই চেনা দেশি খাবারের মধ্যেই মিলতে পারে বিকেলের জন্য পুষ্টিকর জলখাবারের (healthy evening snacks) কয়েকটি সহজ রাস্তা।
