Homeরাজ্যHeavy Rain : সোমবার থেকেই বদলে যাবে আবহাওয়া! ভারী বৃষ্টির সতর্কতা একাধিক...

Heavy Rain : সোমবার থেকেই বদলে যাবে আবহাওয়া! ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ Heavy Rain। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, শনিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূলের উপর একটি নিম্নচাপ Heavy Rain তৈরি হয়েছিল। রবিবার সেটি আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


কলকাতায় সোমবার দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে Heavy Rain। শহরের বিভিন্ন জায়গায় দু’-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। সোমবার তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকতে পারে।

আরও পড়ুন –সেলফিতে আইফোনকে টক্কর! স্যামসাংয়ের নতুন ফোনে আসছে দুর্দান্ত ক্যামেরা


দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির Heavy Rain সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।


উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন –মাত্র একটি প্রশ্ন! আর তাতেই কীভাবে চিরতরে বদলে গেল অপর্ণা সেনের জীবন?


সব মিলিয়ে নিম্নচাপের প্রভাবে সপ্তাহের শুরুতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপট বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Stay Connected
Must Read