বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে দাপট দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারাল মেক্সিকো। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা স্বাগতিকরা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে।
ম্যাচের ৯ মিনিটে জুলিয়ান কিনিওনেস দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন। প্রথমার্ধে আরও কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি মেক্সিকো। বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ৫০ মিনিটে স্পেফেলো সিথোলে শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হওয়ার পর চাপ আরও বাড়ে আফ্রিকানদের ওপর।

এরপর ৬৮ মিনিটে মেক্সিকোর হয়ে দুর্দান্ত দ্বিতীয় গোল করেন রাউল হিমেনেজ। এটি ছিল বিশ্বকাপে মেক্সিকোর জার্সিতে তাঁর প্রথম গোল। বাকি সময়েও মেক্সিকো একের পর এক আক্রমণ চালালেও আর গোল বাড়াতে পারেনি।
ম্যাচে প্রথম হলুদ কার্ড দেখানো হয় দক্ষিণ আফ্রিকার তেবোহো মোকোয়েনা – কে । পরে এনকোসিনাথি সিবিসিও হলুদ কার্ড পান। ম্যাচের শেষদিকে ভিএআর পর্যালোচনা অনুযায়ী প্রতিপক্ষের মুখে কনুই দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখানো হয় থেম্বা জোয়ানে -কে । দক্ষিণ আফ্রিকা ৯ জন নিয়ে ম্যাচ শেষ করে।

এক্সট্রা সময়ে তবে শেষ মুহূর্তে মেক্সিকোর সিজার মন্টেসও বিপজ্জনক ট্যাকলের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ম্যাচের শেষ কয়েক মিনিট ১০ বনাম ৯ জনের লড়াইয়ে পরিণত হয়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে মেক্সিকো।


