Homeআন্তর্জাতিকহুইলচেয়ারেও পরিচ্ছন্নতার নজির জাপানিদের

হুইলচেয়ারেও পরিচ্ছন্নতার নজির জাপানিদের

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে জাপান। দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফিরিয়েছে ‘ব্লু সামুরাই’রা। মাঠের খেলায় যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই প্রশংসিত হয়েছে সমর্থকদের আচরণ।

ম্যাচ শেষে ডালাস স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করেন জাপানি দর্শকরা। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন হুইলচেয়ারে থাকা এক সমর্থকও।

আরো পড়ুন : চড়া টিকিটে বিশ্বকাপে ফাঁকা গ্যালারি

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ফিফার শেয়ার করা ভিডিওতে সমর্থকরা এই উদ্যোগের কারণও জানিয়েছেন। খেলোয়াড়, সমর্থক ও স্টেডিয়াম কর্তৃপক্ষের প্রতি সম্মান জানাতেই এই কাজ করেন তাঁরা। গ্যালারিতে পড়ে থাকা প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা নিজেরাই সংগ্রহ করেন জাপানি ভক্তরা।

ম্যাচের পর স্টেডিয়াম প্রায় সম্পূর্ণ পরিষ্কার অবস্থায় দেখা যায়। বিশ্বকাপে জাপানি সমর্থকদের কাছে এটি নতুন ঘটনা নয়। রাশিয়া ও কাতার বিশ্বকাপেও একই দৃশ্য দেখা গিয়েছিল। পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধের অনন্য উদাহরণ স্থাপন করলেন জাপানের সমর্থকরা। তাঁদের এই উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। এই ছবি নিঃশব্দেই দায়িত্বশীল নাগরিকত্বের গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেল।

Stay Connected
Must Read