জেবিএল (JBL) আনল ২টি ওয়্যারলেস হেডফোন–লাইভ ৭৮০এনসি আর লাইভ ৬৮০এনসি। প্রিমিয়াম কোয়ালিটির হেডফোনে রয়েছে সুন্দর কোয়ালিটির সাউন্ড, ৮০ ঘণ্টার ব্যাটারি লাইফ, নয়েজ ক্যানসেলেশন ফিচার আর স্পেশিয়াল সাউন্ড ৩.০ প্রযুক্তি।
আরও পড়ুন – Meta : নতুন স্মার্টগ্লাসেস আনল, রয়েছে দুর্দান্ত ফিচার

জেবিএল (JBL) লাইভ ৭৮০এনসি হেডফোনের দাম পড়বে ১৫৯৯৯ টাকা আর জেবিএল লাইভ ৬৮০এনসি হেডফোনের দাম পড়বে ১১৯৯৯ টাকা। কালো, নীল, সাদা, সবুজ, কমলা, বেগুনি আর শ্যাম্পেন রঙে মিলবে।

আরও পড়ুন – Air Fryer : তেলহীন রান্নার জাদু নাকি স্বাস্থ্যের প্রচ্ছন্ন ঝুঁকি?
জেবিএল-এর (JBL) হেডফোনে রয়েছে ৪০এমএম ডায়নামিক ড্রাইভার, পার্সোনি এফআই ৩.০ পার্সোনালাইজড সাউন্ড টিউনিং, এলডিএসি হাই রেজোল্যুশন ওয়্যারলেস অডিও, অরাকাস্ট অডিও শেয়ারিং ও মাল্টি পয়েন্ট কানেক্টিভিটির সুবিধা। ৭৮০এনসি হেডফোনে রয়েছে পার্সোনাল সাউন্ড অ্যামপ্লিকেশন ফিচার।

আরও পড়ুন – CarryMen – শপিং হবে এবার রাজার হালে! ব্যাগ টানতে দিল্লিতে হাজির ‘ক্যারি-ম্যান’!
৬টি মাইক রয়েছে। ৬৮০এনসিতে রয়েছে ৪টি মাইক। এআই প্রযুক্তি নির্ভর নয়েজ কমানোর ফিচার রয়েছে। এছাড়াও জেবিএল-এ (JBL) থাকছে ব্লুটুথ ৬.০ কানেক্টিভিটি রয়েছে। ফোল্ডেবল ডিজাইন, টাচ কন্ট্রোল সফট টাচ ইয়ার কুশনের সুবিধা মিলবে। এএনসি চালু থাকলে ৫০ ঘণ্টার প্লেব্যাক রয়েছে। এএনসি বন্ধ থাকলে ৮০ ঘণ্টার প্লেব্যাকের সুবিধা মিলবে।

জেবিএলের (JBL) নিজস্ব ওয়েবসাইট আর অ্যামাজন মারফত কেনা যাবে। ৩১ জুলাইয়ের মধ্যে অর্ডার করলে ২ হাজার টাকা ছাড় মিলবে। ১ বছরের ওয়্যারান্টি মিলবে।



