Homeখেলা১৪০ কোটির দেশ, বিশ্বকাপ এখনও অধরা!

১৪০ কোটির দেশ, বিশ্বকাপ এখনও অধরা!

- Advertisement -spot_img

১৪০ কোটির দেশ ভারত, তবু এখনও ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্ন অধরাই রয়ে গেছে। ফুটবল বিশ্বকাপ শুরু হলেই ভারতীয় সমর্থকদের মনে একই প্রশ্ন ফিরে আসে—১৪০ কোটির দেশ ভারত কিনা এখনও বিশ্বকাপে খেলতে পারে না! বিশ্বকাপ ঘিরে ভারতজুড়ে উন্মাদনা থাকলেও জাতীয় দল কখনও মূল পর্বে উঠতে পারেনি।

প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার মতে, বিশ্বকাপে খেলা কিন্তু কোনো অসম্ভব ব্যাপার নয়। তবে তার জন্য শক্তিশালী গ্রাসরুটস ব্যবস্থা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ধারাবাহিক পরিশ্রম জরুরি। একই সুর শোনা গেছে ১৯৭০ এশিয়ান গেমসের ব্রোঞ্জজয়ী শ্যাম থাপার কণ্ঠেও। তাঁর মতে, আরও বেশি শিশু-কিশোরকে ফুটবলের সঙ্গে যুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব নয়। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ১৩৬ নম্বরে, যেখানে বিশ্বকাপে খেলা এশিয়ার নতুন দল উজবেকিস্তান ও জর্ডনও অনেক এগিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় ফুটবলের অগ্রগতি থমকে গেছে বলেই মনে করছেন অনেকেই।

আরও পড়ুন – যেতে হবে না বিদেশ, অচেনা ভারতেই পর্যটনের নতুন ঠিকানা!

ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে। এআইএফএফের উচ্চাকাঙ্ক্ষী ‘ভিশন ২০৪৭’ পরিকল্পনার বড় লক্ষ্যগুলিও এখনও বাস্তবে প্রতিফলিত হয়নি। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ওঠার সুযোগ হাতছাড়া করেছে ভারত।, পাশাপাশি আগামী এশিয়ান কাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি। এখন ভারতের প্রধান লক্ষ্য এশিয়ান কাপে নিয়মিত খেলা এবং এশিয়ার সেরা ১৫-২০ দেশের মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করা। বিদেশে জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে খেলার সুযোগ মিললে ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে।

আরও পড়ুন – চারধাম যাত্রায় রেকর্ড ভিড়, তিন মাসে ৩৭ লক্ষ পুণ্যার্থী!

তবে আপাতত বিশ্বকাপের মঞ্চে নয়, গ্যালারির সমর্থক হিসেবেই মেসি-রোনাল্ডোদের খেলা দেখতে হচ্ছে ভারতীয় ফুটবলপ্রেমীদের। প্রশ্নটা তাই এখনও রয়ে গেছে—কুরাসাও পারলে ভারত কেন নয়?

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,479
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img