Homeবিনোদন‘গুনগুন করে মহুয়া’: উত্তম কুমার থেকে তরুণ মজুমদার, মহুয়ার বায়োপিকে চাঁদের হাট!

‘গুনগুন করে মহুয়া’: উত্তম কুমার থেকে তরুণ মজুমদার, মহুয়ার বায়োপিকে চাঁদের হাট!

- Advertisement -spot_img

টলিউডের সোনালী যুগের অন্যতম উজ্জ্বল ও রহস্যময় নক্ষত্র মহুয়া রায়চৌধুরী। তাঁর অকালপ্রয়াণ টালিপাড়ায় যে শূন্যতা তৈরি করেছিল, এবার সেলুলয়েডের পর্দায় জীবন্ত হতে চলেছে সেই অমলিন স্মৃতি।

আরও পড়ুন – প্রেসক্রিপশন ছাড়া আর মিলবে না কাফ সিরাপ, নির্দেশ কেন্দ্রের!

প্রযোজক রাণা সরকার ও পরিচালক রাজদীপ ঘোষের যৌথ উদ্যোগে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’-র কাজ। ছবির সিংহভাগ শুটিংই এখন শেষের পথে। নস্টালজিয়ায় মোড়া এই ছবিতে এক ঝাঁক তারকার সমাগম টলিপাড়ায় নতুন উন্মাদনা তৈরি করেছে। প্রয়াত অভিনেত্রীর জীবনকে দুটি ভিন্ন অধ্যায়ে ভাগ করে সাজানো হয়েছে সিনেমার গল্প । মহুয়ার কিশোরীবেলার লুকে দর্শক মাতাতে প্রস্তুত অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। অন্যদিকে, খ্যাতির মধ্যগগনে থাকা প্রাপ্তবয়স্ক মহুয়ার জটিল ও সংবেদনশীল চরিত্রটি ফুটিয়ে তুলছেন ছোটপর্দার পরিচিত মুখ অঙ্কিতা মল্লিক।

ছবির অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে মহুয়া রায়চৌধুরীর ‘মেন্টর’ বা অভিভাবক তথা কালজয়ী পরিচালক তরুণ মজুমদারের চরিত্রটি। তার কর্মজীবনে পরিচালক তরুণ মজুমদারের অবদান অনস্বীকার্য। ‘শ্রীমাণ পৃথ্বীরাজ’ ছবির মাধ্যমে মহুয়াকে ব্রেক দেওয়া এবং সারাজীবন আগলে রাখা সেই মেন্টরের জুতোয় পা গলাচ্ছেন অভিনেতা কোরক সামন্ত। ইতিমধ্যেই তিনি নিজের অংশের শুটিং সেরে ফেলেছেন। শুধু তাই নয়, টলিউডের আরেক দিকপাল পরিচালক তপন সিনহার চরিত্রে এই ছবিতে দেখা যাবে অভিনেতা-পরিচালক অরিন্দম শীলকে।

আরো পড়ুন – হাসিমুখের আড়ালে লুকিয়ে ছিল অবসাদ, সঞ্চিতার অকালমৃত্যুতে কাঠগড়ায় গ্ল্যামার ওয়ার্ল্ড!

ছবির অন্যতম বড় চমক হতে চলেছে মহানায়ক উত্তম কুমারের চরিত্রটি, যেখানে অভিনয় করছেন তথাগত মুখার্জি। বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়ের ভূমিকায় থাকছেন ঋদ্ধিমা ঘোষ। মহুয়ার সাধারণ, ছাপোষা অথচ লড়াকু বাবা নীলাঞ্জন রায়চৌধুরীর চরিত্রে দেখা যাবে শক্তিশালী অভিনেতা লোকনাথ দে-কে। মেয়ের নাচের স্বপ্নকে যিনি মরতে দেননি, সেই মধ্যবিত্ত বাবার আবেগ পর্দায় আনবেন তিনি।এছাড়াও এই ছবির হাত ধরে অভিনয়ে হাতেখড়ি হচ্ছে গায়িকা দেবলীনা নন্দীর, যিনি থাকছেন মহুয়ার দিদির চরিত্রে। একটি কাল্পনিক শুভাকাঙ্ক্ষীর চরিত্রে দেখা যাবে অর্পণ ঘোষালকে এবং ক্যামেরার নেপথ্যের গুরুদায়িত্বে রয়েছেন দিব্যজ্যোতি দত্ত।

সব মিলিয়ে, নস্টালজিয়া আর তারকার মেলবন্ধনে ‘গুনগুন করে মহুয়া’ যে দর্শকদের আবেগঘন এক সফরে নিয়ে যাবে, তা বলাই বাহুল্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here