HomeদেশBank Strike: সেপ্টেম্বরে টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধ! চিন্তায় গ্রাহকেরা

Bank Strike: সেপ্টেম্বরে টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধ! চিন্তায় গ্রাহকেরা

অক্টোবরের মাঝামাঝি দুর্গাপুজো। তার আগেই সেপ্টেম্বরে দফায় দফায় ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (United Forum of Bank Unions) । একাধিক দাবিকে সামনে রেখে মোট চার দিনের ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হলে অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ফলে পুজোর আগে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

আরও পড়ুন: “পরিবারই আমার শেষ সত্য!” ‘দৃশ্যম ৩’-এ অজয় দেবগনের অন্তিম চাল, প্রকাশ্যে মুক্তির তারিখ

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের (UFBU) অন্যতম প্রধান দাবি, সপ্তাহে পাঁচ দিন কাজ এবং দু’দিন ছুটি চালু করা। বর্তমানে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ইউনিয়নের দাবি, নির্দিষ্ট দু’টি শনিবারের পরিবর্তে মাসের প্রতিটি শনিবারই ছুটি দিতে হবে। পাশাপাশি পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই স্কিমের বর্তমান কাঠামোতেও পরিবর্তনের দাবি জানানো হয়েছে। কর্মীদের মধ্যে কোনও ধরনের বৈষম্য না করে কর্মদক্ষতার ভিত্তিতে সকলকে সমান ইনসেন্টিভ দেওয়ার দাবি উঠেছে।

এই দাবিগুলিকে সামনে রেখেই সেপ্টেম্বর মাসে একাধিক দিনের ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর, শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দেওয়া হয়েছে। তার পরের দিন শনিবার এবং রবিবারের সাপ্তাহিক ছুটি। এরপর ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। ফলে টানা চার দিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের ধর্মঘটের (Bank Strike) কর্মসূচি রয়েছে। এর মধ্যেও দাবি পূরণ না হলে আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে (Bank Strike) যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউনিয়নগুলি।

এই কর্মসূচির জেরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পরিষেবা প্রভাবিত হতে পারে। ব্যাঙ্কের শাখা বন্ধ থাকার পাশাপাশি এটিএম পরিষেবাতেও সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ফলে নগদ লেনদেন, চেক জমা বা অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবার জন্য গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হতে পারে।

আরও পড়ুন: এই তো মনে ছিল! তারপরই কেন ভুলে গেলেন?

তবে প্রথম সারির বেসরকারি ব্যাঙ্কগুলি ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের এই ধর্মঘটের আওতায় নেই। তাই বেসরকারি ব্যাঙ্কগুলিতে গ্রাহক পরিষেবা স্বাভাবিক থাকার সম্ভাবনাই বেশি।

Stay Connected
Must Read