Homeরাজ্যHeavy Rain: জলের তলায় রাস্তা, ভাঙছে নদীবাঁধ! কলকাতার মাথার উপর ঘোর বিপদ,...

Heavy Rain: জলের তলায় রাস্তা, ভাঙছে নদীবাঁধ! কলকাতার মাথার উপর ঘোর বিপদ, কবে থামবে এই বৃষ্টি?

- Advertisement -spot_img

শ্রাবণের শেষবেলায় আকাশ যেন আক্ষরিক অর্থেই ভেঙে পড়ছে। সোমবার সপ্তাহের প্রথম দিনেই শহর জুড়ে ঘন কালো মেঘের চাদর আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে (Heavy Rain) মুষলধারে বৃষ্টি । সবমিলিয়ে আজকে কলকাতার আবহাওয়া রীতিমতো ভয়ংকর রূপ নিয়েছে। ছাতা বা রেইনকোট হার মেনেছে প্রকৃতির এই তাণ্ডবের কাছে। কিন্তু হঠাৎ কেন এই অকাল প্রলয়?

আরও পড়ুন: ক্যামেরার লেন্সে নয়, মন দিয়ে মানুষ পড়তেন! স্বার্থপর ইঁদুরদৌড়ের মাঝে এক বিরল ‘সন্ন্যাসী’ ছিলেন রাজা সেন

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে জন্ম নেওয়া একটি সাধারণ নিম্নচাপ এখন শক্তি বাড়িয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হল, এই মুহূর্তে এই প্রলয়ংকরী মেঘের পাহাড়টি অবস্থান করছে ঠিক কলকাতার মাথার উপর! এর সঙ্গে দোসর হয়েছে একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের মারাত্মক যুগলবন্দিতে কার্যত তছনছ হতে বসেছে গোটা দক্ষিণবঙ্গ।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মহানগরে ১০০ থেকে ১১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। কলকাতার জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ইতিমধ্যেই পাতিপুকুর, ঠনঠনিয়া থেকে শুরু করে শহরের একাধিক নিচু এলাকায় জল জমতে শুরু করেছে। আন্ডারপাসগুলি বিপজ্জনক হয়ে ওঠায় যানজটে আটকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন অফিসযাত্রীরা।

দক্ষিণ ২৪ পরগনার জলযন্ত্রণা ও আতঙ্ক:

কলকাতার চেয়েও ভয়াবহ ও করুণ ছবি দক্ষিণ ২৪ পরগনায়। একদিকে একটানা মুষলধারে বৃষ্টি (Heavy Rain), আর অন্যদিকে অমাবস্যার ভরা কোটাল— প্রকৃতির এই ভয়ানক আক্রমণে প্রমাদ গুনছেন উপকূলবর্তী এলাকার মানুষ। বারুইপুর, ক্যানিং থেকে কাকদ্বীপ, বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। শুধু রাস্তা নয়, জল ঢুকেছে বহু মানুষের শোওয়ার ঘরেও। ফলে জমে থাকা জলে দুর্গন্ধ ছড়াচ্ছে, সঙ্গে বাড়ছে জলবাহিত রোগের ভয়ংকর আতঙ্ক।

সবথেকে বড় আতঙ্কের নাম এখন ‘নদীবাঁধ’। ফুলে ফেঁপে ওঠা নদীর ঢেউ আছড়ে পড়ছে মাটির বাঁধে। একটানা বৃষ্টিতে (Heavy Rain) মাটি ধুয়ে গিয়ে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে গ্রামে নোনা জল ঢুকে পড়ার আশঙ্কায় প্রহর গুনছেন সুন্দরবনের হাজার হাজার মানুষ। প্রশাসন তৎপর, চলছে পাম্প দিয়ে জল সরানোর কাজ, দুর্গতদের দেওয়া হচ্ছে ত্রিপল। কিন্তু প্রকৃতির এই সর্বগ্রাসী রূপের সামনে এইটুকু ত্রাণের প্রলেপ যেন বড্ড সামান্য।

বন্যার চোখরাঙানি ও রেড অ্যালার্ট:

শুধু কলকাতা বা দক্ষিণ ২৪ পরগনা নয়, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামের মতো জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির (Heavy Rain) কারণে জারি হয়েছে ‘রেড অ্যালার্ট’। গোদের ওপর বিষফোঁড়ার মতো, ডিভিসি মরশুমে প্রথমবার ৩২ হাজার কিউসেক জল ছাড়তে শুরু করেছে। ফলে নিম্ন দামোদর অববাহিকায় রীতিমতো প্লাবনের খাঁড়া ঝুলছে। হলদিয়া, দিঘা, সাগরদ্বীপের পরিস্থিতিও ক্রমেই ঘোরালো হচ্ছে।

আরও পড়ুন: ভাঙা কাচেই বদলাচ্ছে ভারতীয়দের ফোন?

কবে মিলবে রেহাই?

আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এই দুর্যোগের শেষ কোথায়? হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই অতিগভীর নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। তবে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির (Heavy Rain) এই তাণ্ডব চলবে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার আশা রয়েছে। তবে আপাতত, আকাশ পরিষ্কার হওয়ার কোনো লক্ষণ নেই। নদীর জলস্তর আর আকাশের মুখভার— দুইয়ের মাঝে দাঁড়িয়ে আপাতত প্রমাদ গুনছে গোটা বাংলা। খুব প্রয়োজন না হলে এই দুর্যোগে নিরাপদে ঘরে থাকাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,614
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img