Homeরাজ্যHeavy Rain: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, কলকাতাসহ ১৫ জেলায় হলুদ সতর্কতা

Heavy Rain: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, কলকাতাসহ ১৫ জেলায় হলুদ সতর্কতা

নিম্নচাপের প্রভাব কিছুটা কাটলেও রাজ্যে এখনও সক্রিয় মৌসুমি অক্ষরেখা। তার জেরেই বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা তৈরি হয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন: বারাণসীর ঘাটে ‘বঙ্গদর্শন’! বেনারসের বাঙালি লাইব্রেরি ও আড়াই লাখ প্রবাসীর লড়াই

বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় মূলত মেঘলা আকাশ থাকবে। দুপুর ও বিকেলের দিকে শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির জেরে শহরের স্বাভাবিক জনজীবন সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

কলকাতা ছাড়াও হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা। কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: হাসপাতালের Happy Hours-এ ৪০% ছাড়! এ কেমন অফার?

মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে ফিরোজপুর, কারনাল, হারদই হয়ে উত্তর ঝাড়খণ্ড, সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বিহার এবং দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে। এর প্রভাবেই আগামী দিনে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির প্রবণতা বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

Stay Connected
Must Read