বর্ষাকালে যেমন নিজের যত্ন নেওয়া জরুরি, তেমনই প্রয়োজন স্মার্টফোনেরও (Smartphone) বাড়তি পরিচর্যা। বৃষ্টির জল, আর্দ্রতা এবং অসাবধানতার কারণে ফোনের স্পিকার, চার্জিং পোর্ট, ডিসপ্লে এমনকি মাদারবোর্ড পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরও পড়ুন – Mobile Plan : Jio নাকি Airtel? কোন প্ল্যানে মিলছে বেশি সুবিধা!
স্মার্টফোনে (Smartphone) ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং থাকলেও ইচ্ছাকৃতভাবে বৃষ্টির মধ্যে ফোন ব্যবহার করা ঠিক নয়। সময়ের সঙ্গে ফোনের সিলিং দুর্বল হয়ে যেতে পারে এবং জল ঢোকার সম্ভাবনা বাড়ে।

ব্যবহার করুন জলরোধী কভার
যাঁদের নিয়মিত বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে হয়, তাঁরা ভালো মানের ওয়াটার রেজিস্ট্যান্ট বা ওয়াটারপ্রুফ ফোন পাউচ ব্যবহার করতে পারেন। হঠাৎ বৃষ্টিতে ফোন (Smartphone) রক্ষা করতে এটি কার্যকর।
আরও পড়ুন – জানেন ২১ দিন শুকনো লঙ্কা না খেলে শরীরে কী কী ঘটে?
ভেজা অবস্থায় ফোন চার্জ দেবেন না
বৃষ্টিতে ফোন (Smartphone) ভিজে গেলে অনেকেই দ্রুত চার্জে বসিয়ে দেন। এটি বিপজ্জনক হতে পারে। চার্জিং পোর্টে জল থাকলে শর্ট সার্কিটের সম্ভাবনা তৈরি হয়। তাই ফোন ও চার্জিং পোর্ট সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার পরেই চার্জ দেওয়া উচিত।
ফোন জলে ভিজে গেলে কী করবেন?
ফোনে (Smartphone) জল ঢুকলে প্রথমেই সেটি বন্ধ করে দিন। শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন। সঙ্গে সঙ্গে চার্জার বা হেডফোন লাগাবেন না। প্রয়োজন হলে কয়েক ঘণ্টা বা এক দিন পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রায় শুকাতে দিন। ফোন শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না অনেকে দ্রুত শুকানোর জন্য হেয়ার ড্রায়ার বা সরাসরি রোদ ব্যবহার করেন। এতে ফোনের ভিতরের যন্ত্রাংশ এবং ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই স্বাভাবিকভাবে শুকানোই সবচেয়ে নিরাপদ।
সঙ্গে রাখুন সিলিকা জেল
বর্ষাকালে ব্যাগে কয়েকটি সিলিকা জেল প্যাকেট রাখা যেতে পারে। এটি আর্দ্রতা কমাতে সাহায্য করে এবং ফোনের (Smartphone) আশপাশের পরিবেশ শুকনো রাখতে সহায়ক হতে পারে।

আরও পড়ুন – কবে থেকে শুরু হল, পশ্চিমবঙ্গ দিবস? – জানুন ইতিহাস!
গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখুন
বর্ষায় ফোন (Smartphone) নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, নথি ও অন্যান্য তথ্য গুগল ড্রাইভ, ওয়ানড্রাইভ বা আইক্লাউডের মতো ক্লাউড পরিষেবায় সংরক্ষণ করে রাখা ভালো।
জলে পড়ে গেলে বারবার চালু করার চেষ্টা করবেন না
ফোন (Smartphone) যদি দীর্ঘক্ষণ জলে ডুবে থাকে এবং চালু না হয়, তাহলে বারবার অন করার চেষ্টা করা উচিত নয়। দ্রুত কোনও অনুমোদিত পরিষেবা কেন্দ্রে নিয়ে গেলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হতে পারে।
বর্ষার মরশুমে সামান্য সতর্কতা অবলম্বন করলেই প্রিয় স্মার্টফোনকে (Smartphone) দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।




