Homeরাজ্যরাজনীতির ‘আন্ডা’ এবার মিষ্টির ট্রেতে জামাইষষ্ঠীতে এবার ‘ডিম সন্দেশ’!

রাজনীতির ‘আন্ডা’ এবার মিষ্টির ট্রেতে জামাইষষ্ঠীতে এবার ‘ডিম সন্দেশ’!

- Advertisement -spot_img

রাজনৈতিক ময়দানে ডিম ছোড়াছুড়ি নিয়ে যখন রাজ্যজুড়ে তুমুল বিতর্ক, ঠিক সেই সময় ডিমকে কেন্দ্র করেই নতুন চমক নিয়ে হাজির হল রিষড়ার ঐতিহ্যবাহী মিষ্টির প্রতিষ্ঠান’।

আসন্ন জামাইষষ্ঠী উপলক্ষে বাজারে এনেছে অভিনব ‘ডিম সন্দেশ’, যা দেখতে হুবহু আসল ডিমের মতো হলেও আসলে তা সুস্বাদু মিষ্টি। প্রতি বছরের মতো এ বছরও জামাইষষ্ঠীকে সামনে রেখে নতুনত্বের সন্ধান দিয়েছে ফেলু মোদক। জলভরা, বিশেষ ধরনের সন্দেশের পাশাপাশি এবারের মূল আকর্ষণ এই ‘ডিম সন্দেশ’। মিষ্টিপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে এই অভিনব সৃষ্টিকে ঘিরে।

আরও পড়ুন – আইফোন-ম্যাক কিনতে হলে গুনতে হবে বেশি দাম!

এদিকে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রতিবাদের ভাষা হিসেবে ডিম ব্যবহারের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। সেই আবহেই এই ‘ডিম সন্দেশ’ নিয়ে শুরু হয়েছে নানা রকম খুনসুটি ও আলোচনা। রিষড়ার বিজেপি কাউন্সিলর মনোজ সিং দোকানে গিয়ে মিষ্টিটি দেখে রসিকতার সুরে মন্তব্য করেন, চারদিকে এত ডিম ছোড়াছুড়ি চলছে যে বাজারে ডিমের স্টক কমে যাচ্ছে। তাই হয়তো মিষ্টির দোকান বিকল্প ডিম বাজারে এনেছে। শুধু মন্তব্যেই থেমে থাকেননি তিনি। ডিম সন্দেশ কিনে স্বাদও নিয়েছেন। তাঁর কথায়, নতুন ধরনের নিরামিষ ডিমের মিষ্টি, খেতেও বেশ ভালো। তবে দোকানের কর্ণধার অমিতাভ দে স্পষ্ট জানিয়েছেন, এই মিষ্টির সঙ্গে রাজনৈতিক ডিমবাজির কোনও সম্পর্ক নেই। জামাইষষ্ঠীর বাজারে ক্রেতাদের জন্য নতুনত্ব আনার লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই বিশেষ সন্দেশ। তবুও বাঙালির আড্ডায় রাজনীতি ও মিষ্টির মেলবন্ধন যেন অবধারিত। কেউ বলছেন, এটি জামাই আপ্যায়নের নতুন প্রতীক, আবার কারও মতে, রাজনৈতিক আবহে ‘ডিম’ এখন এতটাই আলোচনার কেন্দ্রবিন্দু যে তার প্রভাব মিষ্টির জগতেও পড়েছে।

আরও পড়ুন – ক্যান্সার ঠেকাতে খাদ্যেই লুকিয়ে শক্তি!

সব মিলিয়ে, এ বছরের জামাইষষ্ঠীতে ডিম নিয়ে আর রাগারাগির কোনও কারণ নেই। কারণ শ্বশুরবাড়ির দেওয়া এই ডিমে থাকবে না কোনও প্রতিবাদের বার্তা, থাকবে শুধু মিষ্টির স্বাদ আর খানিকটা মজার রাজনৈতিক খুনসুটি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,556
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img