HomeবিনোদনPuja Banerjee: দ্বিতীয়বার মা হলেন পূজা, জন্মের পরেই দেখালেন সদ্যোজাতের মুখ

Puja Banerjee: দ্বিতীয়বার মা হলেন পূজা, জন্মের পরেই দেখালেন সদ্যোজাতের মুখ

- Advertisement -spot_img

স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় Puja Banerjee। দ্বিতীয়বার মা হলেন তিনি। ১৪ অগস্ট কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। পুত্র কৃষিভের পর এবার মেয়ের আগমনে পূজা বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী, অভিনেতা কুণাল ভার্মার পরিবারে খুশির হাওয়া।

মেয়ের জন্মের পরই অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন পূজা Puja Banerjee। একটি ভিডিয়ো পোস্ট করে নিজের প্রেগন্যান্সি জার্নির নানা সুন্দর মুহূর্তের পাশাপাশি সদ্যোজাত মেয়েকে আদর করে আগলে রাখার ঝলকও দেখিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘আমার মেয়ের প্রথম ঝলক।’ পোস্টটি প্রকাশ্যে আসতেই ইন্ডাস্ট্রির সতীর্থ, আত্মীয়স্বজন এবং অনুরাগীদের শুভেচ্ছায় ভরে যায় সমাজমাধ্যম।

আরও পড়ুন – স্বাধীনতা দিবসে প্রকাশ্যে ‘দেশু ৭’-এর পোস্টার

পূজা জানিয়েছেন, পাঞ্জাবি রীতি মেনে মেয়ের নামকরণ হবে জন্মের ৪০ দিন পর। ফলে আপাতত ছোট্ট রাজকন্যার নাম জানার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

মেয়ের আগমনে পূজার বড় ছেলে কৃষিভও এবার দাদার ভূমিকায়। আগে থেকেই বোনের জন্য অপেক্ষা করছিল সে। গত ১০ মে মাতৃদিবসে পূজার সাধভক্ষণ অনুষ্ঠানে সেই ইচ্ছের আভাসও মিলেছিল। ওই অনুষ্ঠানের ছবি ও মুহূর্তগুলিতে কৃষিভের জন্য একটি বোনের আকাঙ্ক্ষা নিয়ে অনুরাগীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ১৪ অগস্ট সেই অপেক্ষার অবসান হল।

চলতি বছরের ২১ এপ্রিল অভিনব কায়দায় দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন পূজা। নিজের ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সি কিট হাতে একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন তিনি। মুখে ছিল উচ্ছ্বাসের হাসি। সেই ভিডিয়োয় পূজা ও কুণাল জানিয়েছিলেন, আরও একবার মা-বাবা হওয়ার নতুন সফর শুরু করতে চলেছেন তাঁরা।

২০২০ সালে করোনা পরিস্থিতির মধ্যে ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা ও কুণাল। ওই বছরই তাঁদের প্রথম সন্তান কৃষিভের জন্ম হয়। এবার পরিবারের নতুন সদস্যের আগমনে তাঁদের সুখের সংসার যেন আরও পূর্ণতা পেল।স্বাধীনতা দিবসে প্রকাশ্যে ‘দেশু ৭’-এর পোস্টার

আরও পড়ুন – যে গান ছিল কিশোর কুমারের কেরিয়ারের টার্নিং পয়েন্ট!

মেয়ের জন্মের আগে বেবিমুনেও রোম্যান্টিক মুডে ধরা দিয়েছিলেন পূজা-কুণাল। সেই সময়ের একাধিক ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। তারকা দম্পতির সেই আদুরে মুহূর্তও অনুরাগীদের নজর কেড়েছিল।

এ বার মেয়েকে ঘিরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন পূজা-কুণাল। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। ছোট্ট কন্যার আগমনে পরিবারে যে আনন্দের আবহ, তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,614
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img