Homeলাইফস্টাইলRakhi Gifts: রাখিতে চকোলেট নয়, দিন দারুণ গ্যাজেট! ভাই-বোনের জন্য সেরা ৬...

Rakhi Gifts: রাখিতে চকোলেট নয়, দিন দারুণ গ্যাজেট! ভাই-বোনের জন্য সেরা ৬ উপহার

রাখি পূর্ণিমা Rakhi Gifts ২০২৬-এ ভাই বা বোনকে চেনা-জানা চকোলেট, পোশাক কিংবা অন্য কোনও প্রচলিত উপহারের বদলে দেওয়া যেতে পারে একটু অন্যরকম এবং কাজের গ্যাজেট। প্রিয়জনের পছন্দ, প্রয়োজন এবং বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন Rakhi Gifts আধুনিক প্রযুক্তির এমন কিছু উপহার, যা দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে।

১. স্মার্ট ট্র্যাকার বা স্মার্ট ট্যাগ

যে ভাই বা বোন প্রায়ই চাবি, মানিব্যাগ কিংবা ব্যাগ কোথায় রেখেছেন ভুলে যান, তাঁদের জন্য স্মার্ট ট্র্যাকার হতে পারে দারুণ উপহার Rakhi Gifts। ব্যাগ বা চাবির সঙ্গে লাগিয়ে রাখলে ফোনের অ্যাপের সাহায্যে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বের করা যায়। Apple AirTag কিংবা Samsung Galaxy SmartTag বেছে নিতে পারেন।

আরও পড়ুন: “একটি বুলেট, তিনটি জীবন”! পুজোর আগেই পর্দায় প্রীতমের নতুন চমক

২. জুয়েলারি ডিজাইনের স্মার্টওয়াচ

ফ্যাশন সচেতন বোনের জন্য স্পোর্টি লুকের বদলে জুয়েলারির মতো দেখতে স্মার্টওয়াচ হতে পারে নজরকাড়া উপহার Rakhi Gifts। মেটালিক চেন বা ব্রেসলেটের মতো ডিজাইনের এই ঘড়ি সাজগোজের সঙ্গেও মানিয়ে যায়। পাশাপাশি হার্ট রেট, স্টেপ কাউন্টের মতো বিভিন্ন স্বাস্থ্য ও ফিটনেস তথ্যও ট্র্যাক করা যায়। NoiseFit Diva বা Fire-Boltt Cobalt-এর মতো মডেল বিবেচনা করা যেতে পারে।

৩. মিনি পোর্টেবল ফ্যান

যাঁরা নিয়মিত বাইরে বেরোন বা ভ্রমণ করতে ভালোবাসেন, তাঁদের জন্য ছোট আকারের রিচার্জেবল পোর্টেবল ফ্যান বেশ উপযোগী। সহজেই ব্যাগে রাখা যায়। কিছু মডেলে আবার পাওয়ার ব্যাংকের সুবিধাও থাকে। Portronics Toofan Nano-এর মতো মিনি ফ্যান হতে পারে গরমের দিনে বেশ কাজের উপহার।

আরও পড়ুন: নেপালের বিপর্যয়ের আঁচ বাংলাতেও! পর্যটন ব্যবসায় বড় ধাক্কার আশঙ্কা

৪. ইনস্ট্যান্ট ফটো প্রিন্টার

ছবি তুলতে এবং পুরনো স্মৃতি জমিয়ে রাখতে ভালোবাসেন এমন ভাই বা বোনকে দেওয়া যেতে পারে ইনস্ট্যান্ট ফটো প্রিন্টার। ব্লুটুথের মাধ্যমে ফোনের ছবি মুহূর্তের মধ্যেই ছোট ফোটো পেপারে প্রিন্ট করা যায়। Fujifilm Instax Mini সিরিজ বা Instax Mini Link Printer হতে পারে পছন্দের তালিকায়।

৫. মাল্টি-ফাংশনাল ডেস্ক ল্যাম্প

পড়াশোনা কিংবা ওয়ার্ক ফ্রম হোমের জন্য একটি মাল্টি-ফাংশনাল ডেস্ক ল্যাম্পও বেশ উপযোগী উপহার হতে পারে। একই ডিভাইসে ডেস্ক ল্যাম্পের পাশাপাশি ব্লুটুথ স্পিকার এবং ফোনের ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা থাকলে তা আরও কার্যকর হয়ে ওঠে।

আরও পড়ুন: ‘সঠিক মানুষ’ পেলেই বিয়ে নয়! গৌরাঙ্গ দাসের মতে আগে ভাবুন এই ৩ বিষয়

৬. স্মার্ট হেয়ার স্টাইলিং গ্যাজেট

বিউটি ও গ্রুমিং নিয়ে যাঁরা সচেতন, তাঁদের জন্য আধুনিক হেয়ার স্টাইলিং গ্যাজেট হতে পারে রাখির বিশেষ উপহার। এয়ার-স্টাইলার প্রযুক্তির সাহায্যে চুল দ্রুত সোজা বা কার্ল করার সুবিধা পাওয়া যায়। Philips Hydrating Hair Dryer বা Protouch Skin Air Sleek 2-in-1-এর মতো গ্যাজেট বিবেচনা করা যেতে পারে।

Stay Connected
Must Read