নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ (Ramayana) ঘিরে নতুন করে শুরু হয়েছে বড় জল্পনা। শোনা যাচ্ছে, ছবিটির সঙ্গে যুক্ত হতে পারে বিশ্বের প্রথম সারির এক বড় হলিউড ডিস্ট্রিবিউটর। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন – Air Fryer : তেলহীন রান্নার জাদু নাকি স্বাস্থ্যের প্রচ্ছন্ন ঝুঁকি?

লস অ্যাঞ্জেলেস-এ অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল -এ এই প্রসঙ্গ উঠে আসে। সেখানে ভারতের কনসাল জেনারেল ড. কে. জে. শ্রীনিবাস বলেন, ভারতীয় এবং হলিউড চলচ্চিত্র শিল্পের সম্পর্ক এবার আনুষ্ঠানিকভাবে আরও শক্তিশালী করার সময় এসেছে।

তাঁর মতে, দুই দেশের চলচ্চিত্র জগতের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো জরুরি। এই মন্তব্যের পর থেকেই ‘রামায়ণ’ (Ramayana) নিয়ে আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন নিয়ে জল্পনা আরও বেড়েছে। ছবিটি বিশ্বজুড়ে বড় পরিসরে মুক্তি পেতে পারে বলেও আলোচনা চলছে।

‘রামায়ণ’ (Ramayana) কে ভারতের অন্যতম বড় বাজেটের চলচ্চিত্র হিসেবে দেখা হচ্ছে। ছবিতে রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর । রাবণের ভূমিকায় দেখা যাবে যশ-কে।
আরও পড়ুন – Amazon Prime Day 2026: স্মার্টফোন কেনার এটাই সেরা সময়, কোন ফোনে কত ছাড়?
ছবিটির বিশাল ক্যানভাস ও তারকাখচিত অভিনয়শিল্পীদের জন্য আন্তর্জাতিক স্তরেও আগ্রহ তৈরি হয়েছে। বড় হলিউড ডিস্ট্রিবিউটর যুক্ত হলে ছবির বিশ্বব্যাপী পৌঁছনো আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।



