দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) ছবি ‘সতলুজ’ (Satluj) ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, ছবিটি কি খালিস্তানপন্থী (Pro-Khalistan) ভাবনাকে তুলে ধরছে?

মানবাধিকার কর্মী জসবন্ত সিং খালরার (Jaswant Singh Khalra) জীবনকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে (Satluj) উঠে এসেছে নিখোঁজ মানুষ, অজ্ঞাত দেহ এবং তাঁদের পরিবারের ন্যায়বিচারের লড়াই। ছবিতে দেখানো হয়েছে, কীভাবে খালরা তথ্য ও নথি সংগ্রহ করে সত্য সামনে আনার চেষ্টা করেছিলেন।

পঞ্জাবে সন্ত্রাসবাদের সময় ঘটে যাওয়া কথিত বেআইনি হত্যাকাণ্ড এবং জবাবদিহির প্রশ্নই ছবির (Satluj) অন্যতম বিষয়। ছবিটি খালিস্তান আন্দোলনের প্রচারের বদলে ইতিহাসের এক কঠিন অধ্যায় ও সাধারণ মানুষের যন্ত্রণাকে তুলে ধরার চেষ্টা করেছে বলে জানানো হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে।
১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা এবং পঞ্জাবের অশান্ত অতীতের প্রসঙ্গও ছবিতে (Satluj) এসেছে। তবে রাজনৈতিক বিতর্কের মাঝেও ‘সতলুজ’ মূলত সত্যের অনুসন্ধান, মানবাধিকার এবং ন্যায়ের প্রশ্নকে সামনে আনছে।



