HomeদেশSugar Import in India: দাম কমাতে চিনি আমদানির পথে ভারত

Sugar Import in India: দাম কমাতে চিনি আমদানির পথে ভারত

দেশের বাজারে চিনির (sugar) জোগান এবং দাম নিয়ন্ত্রণে নজিরবিহীন পদক্ষেপের পথে কেন্দ্র। প্রায় এক দশক পর ফের বিদেশ থেকে চিনি আমদানি করতে পারে ভারত। যে দেশ এতদিন শুধু চিনির উৎপাদনে স্বনির্ভরই ছিল না, বরং প্রতি বছর বিপুল পরিমাণ চিনি বিদেশে রফতানি করত, সেই দেশকেই এবার বাজারের চাহিদা মেটাতে আমদানির কথা ভাবতে হচ্ছে। আর এই সংকটের অন্যতম কারণ হিসেবে উঠে আসছে ইথানল উৎপাদনের জন্য আখের ব্যবহার বৃদ্ধি।

sugar

সংবাদসংস্থা রয়টার্সের দাবি, প্রাথমিক ভাবে প্রায় ১০ লক্ষ টন চিনি (sugar)আমদানির পরিকল্পনা করছে কেন্দ্র। আমদানি শুল্কমুক্ত রাখার কথাও ভাবা হচ্ছে। মূল লক্ষ্য, দেশের বাজারে চিনির জোগান বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখা। কারণ সামনে উৎসবের মরশুম। দুর্গাপুজো, দীপাবলি-সহ একাধিক উৎসবে চিনির (sugar) চাহিদা উল্লেখযোগ্য ভাবে বাড়ে। এখন থেকেই বাজার নিয়ন্ত্রণে না আনতে পারলে আগামী দিনে চিনির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন – এবার শীতেও ‘সুপার এল নিনো’র থাবা, কবে পড়বে ঠান্ডা?

চিনির (sugar)দাম বাড়লে তার প্রভাব শুধু সাধারণ ক্রেতার উপরেই পড়বে না। মিষ্টি, বিস্কুট, পানীয়-সহ একাধিক খাদ্যপণ্যের উৎপাদন খরচও বাড়তে পারে। ফলে সামগ্রিক ভাবে খাদ্যপণ্যের বাজারে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বছর চিনি (sugar)র উৎপাদন কমতে পারে, সেই আশঙ্কা অবশ্য আগে থেকেই ছিল। অনিয়মিত বর্ষার কারণে আখের ফলন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার উপর নতুন করে চাপ তৈরি করেছে ইথানল উৎপাদন। গত কয়েক বছরে দেশে ইথানলের সরবরাহ বাড়ানোর জন্য উৎপাদন বাড়াতে উৎসাহ দিয়েছে কেন্দ্র। ইথানল তৈরিতে আখের রসের উল্লেখযোগ্য অংশ ব্যবহার হওয়ায় চিনির মিলগুলির জন্য আখের জোগান কমছে।

ইথানল কারখানাগুলিও কৃষকদের কাছ থেকে আখ কিনতে তুলনামূলক বেশি দাম দিচ্ছে। ফলে চিনি (sugar) কলগুলিতে আখের সরবরাহে টান তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে চিনি উৎপাদনে। এক দিকে উৎপাদন কমছে, অন্য দিকে বাজারে চাহিদা রয়েছে আগের মতোই। ফলে স্বাভাবিক ভাবেই বাড়ছে দাম।

দেশের অন্যতম বড় চিনি উৎপাদন কেন্দ্র মহারাষ্ট্রের কোলহাপুরে কুইন্টালপ্রতি চিনির দাম ৫৪০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। চলতি মরশুমে এটিই রেকর্ড দাম বলে জানা যাচ্ছে। গোটা দেশে পাইকারি বাজারে চিনি (sugar)র গড় দাম বর্তমানে কেজিপ্রতি প্রায় ৫২.৩ টাকা। খুচরো বাজারে সেই দাম আরও বেশি। দেশের বিভিন্ন শহরে মঙ্গলবার কেজিপ্রতি চিনির দাম ৫৮ থেকে ৬৫ টাকার মধ্যে পৌঁছে গিয়েছে।

এই পরিস্থিতিতে বাজারে জোগান বাড়াতেই আমদানির কথা ভাবছে কেন্দ্র। তবে ১০ লক্ষ টন চিনি (sugar) আমদানি করলেই যে দাম নাটকীয় ভাবে কমে যাবে, এমনটা মনে করা হচ্ছে না। প্রাথমিক ভাবে কুইন্টালপ্রতি প্রায় ৫০০ টাকা পর্যন্ত দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হলে ভবিষ্যতে অতিরিক্ত পরিমাণ চিনি আমদানির সিদ্ধান্তও নিতে পারে সরকার।

আরও পড়ুন – জল খেলেই Skin Glow? নাকি এটা শুধুই ধারণা!

ভারতের সম্ভাব্য চিনি (sugar) আমদানির খবর আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে শুরু করেছে। কারণ, বিশ্বের চিনি বাজারে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ সরবরাহকারী দেশ। সাধারণত বিশ্বের মোট চিনির চাহিদার প্রায় ৮ থেকে ১২ শতাংশ ভারতীয় রফতানির মাধ্যমে পূরণ হয়। সেই ভারতই এবার বাজারের চাহিদা মেটাতে বিদেশ থেকে চিনি কেনার কথা ভাবছে।

Stay Connected
Must Read