৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও নামিবিয়া যৌথ ভাবে আয়োজন করবে ৫৪ ম্যাচের এই আসর। ১৪টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ ৩টি দল উঠবে ‘সুপার সিক্স’-এ।
আরো পড়ুন: ‘নিয়ম ইচ্ছেমতো বদলানো যায় না’, মুখোমুখি সঞ্জয়-অভিষেক
সেখান থেকে সেরা ৪টি দল খেলবে সেমিফাইনালে। অধিকাংশ ম্যাচ ও নকআউট পর্ব হবে দক্ষিণ আফ্রিকায়, ম্যাচ হবে জ়িম্বাবোয়ে ও নামিবিয়াতেও। আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে দক্ষিণ আফ্রিকা ও জ়িম্বাবোয়ে, আর র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলও পাবে সরাসরি সুযোগ। নতুন ফরম্যাটে ২০২৩ সালের আক্ষেপ ভুলে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই নামবে ভারত।




