HomeবিনোদনToxic advance booking: বুকিংয়েই ঝড়, ৪৮ ঘণ্টায় ১৮ কোটির ঘরে ‘Toxic’!

Toxic advance booking: বুকিংয়েই ঝড়, ৪৮ ঘণ্টায় ১৮ কোটির ঘরে ‘Toxic’!

ছবি এখনও রিলিজ হতে পারলো না, অথচ তার আগেই অগ্রিম টিকিট বিক্রির হিসাব নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। যশের নতুন ছবি ‘টক্সিক (Toxic)’ ঠিক সেই কাজটাই করেছে। শুক্রবার সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ছবিটির অগ্রিম টিকিট বুকিং ১৮ কোটি টাকা ছাড়িয়ে আর এই গতি দেখে বলিউডের একাধিক বড় ছবির হিসাবও টেনে আনা হচ্ছে।

Toxic advance booking

ছবিটি (Toxic) নিয়ে যে দর্শকদের আগ্রহ কম নয়, তার ইঙ্গিত অবশ্য প্রথম দিন থেকেই মিলছিল। ২১ অগস্ট শুক্রবার সকাল ৬টা থেকেই ‘Toxic’-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথমে অনলাইন প্ল্যাটফর্মে বুকিং চালু হওয়ার পর দেশের বড় সিনেমা চেনগুলিও টিকিট বিক্রি শুরু করে। তারপর থেকেই অনলাইন টিকিট বিক্রির বিভিন্ন প্ল্যাটফর্মে ভিড় বাড়তে থাকে।

আরও পড়ুন – চুলের ফ্যাশন! বিপদ ডেকে আনছেন না তো?

রবিবার সকালে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, মুক্তির এখনও কয়েক দিন বাকি থাকতেই বুকমাইশো-তে প্রতি ঘণ্টায় প্রায় ১০ হাজার টিকিট বিক্রি হচ্ছিল। সব ভাষা মিলিয়ে গোটা দেশে ইতিমধ্যেই ৪.৭ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এর মধ্যে শুধু ছবির (Toxic) মূল কন্নড় সংস্করণ থেকেই এসেছে প্রায় ১০ কোটি টাকার মোট বুকিং।

তবে চমকটা এখানেই শেষ নয়। ‘টক্সিক (Toxic)’ -এর হিন্দি সংস্করণও বেশ জোরে এগোচ্ছে। রবিবার সকাল ৮টা পর্যন্ত প্রথম দিনের জন্য হিন্দি সংস্করণে প্রায় ৮ কোটি টাকার অগ্রিম বুকিং হয়েছে। ‘KGF’ সিরিজের পর দেশের অন্য প্রান্তেও যশের যে শক্তিশালী দর্শক তৈরি হয়েছে, এই বুকিং সেই জনপ্রিয়তারই ইঙ্গিত দিচ্ছে।

আর টিকিট বিক্রির গতিটাও নজর কাড়ার মতো। প্রথম ২৪ ঘণ্টাতেই ‘টক্সিক (Toxic)’ প্রায় ২.৫ লক্ষ টিকিট বিক্রি করেছে। তুলনায় ‘Jawan’ প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ১.৫ লক্ষ টিকিট বিক্রি করেছিল। ‘Dhurandhar 2’-এর ক্ষেত্রে সংখ্যাটা ছিল প্রায় ১.৩ লক্ষ। আর ‘Animal’ প্রথম ২৪ ঘণ্টায় বিক্রি করেছিল প্রায় ৫৫ হাজার টিকিট।

সবচেয়ে মজার বিষয়, শুধু হিন্দি সংস্করণের প্রথম দিনের বুকিংয়েই ‘টক্সিক (Toxic)’ প্রায় ৬০ হাজার টিকিট বিক্রি করেছে। ফলে মুক্তির আগেই ছবিটিকে ঘিরে প্রত্যাশার পারদ যে চড়ছে, সেটা বলাই যায়।

তবে অগ্রিম বুকিং আর শেষ পর্যন্ত বক্স অফিসে সাফল্য—দুটো এক জিনিস নয়। আসল লড়াই শুরু হবে ছবি (Toxic) মুক্তির পর। দর্শক হলে গিয়ে কীভাবে ছবিটিকে গ্রহণ করছেন, তার উপরই নির্ভর করবে পরের হিসাব।

আরও পড়ুন – বয়সের কাঁটাকে বুড়ো আঙুল! ২৫ বছরের তরুণ ক্রীড়াবিদ হতে ঘাম ঝরাচ্ছেন ৬১-র আমির

Toxic advance booking

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক (Toxic)’-এ যশের সঙ্গে রয়েছেন নয়নতারা, কিয়ারা আডবাণী, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। ছবিটি ২৬ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। মুক্তির আগে ছবিকে ঘিরে বিতর্কও হয়েছে। তবু সেই বিতর্কের মাঝেই টিকিটের এমন চাহিদা—এখন সবার নজর ২৬ অগস্টের দিকে।

Stay Connected
Must Read